শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

সাবেক সমন্বয়ক রাফির বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে।

বুধবার রাত ৩টার দিকে উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন।

খান তালাত মাহমুদ রাফি জুলাইয়ের আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন।

রাফির অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন তার গ্রামের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে। বাড়ির বিদ্যুতের মিটারের নিচে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে আগুন বাড়িতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়।

এ বিষয়ে রাফি বলেন, ঘটনার সময় তার বাবা-মা বাড়িতে ঘুমিয়ে ছিলেন। পাশের বাড়ির এক নারী আগুন দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের লোকজন জেগে ওঠেন। পরে প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানো হয়। এতে তার বাবা-মা রক্ষা পান।

ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, বুধবার রাত সাড়ে ৩টার দিকে কে বা কারা বাড়িটিতে আগুন দেওয়ার চেষ্টা করে। পরিবারের লোকজনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এতে তেমন কোনো ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে

নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগের নতুন উদ্যোগ নিয়েছে বারাকা গ্রুপ ও প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপ (পিআইডিজি)। যৌথ উদ্যোগে চট্টগ্রামের ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র...

আজকের খুদে বিজ্ঞানীরাই হবে আগামীর বাংলাদেশের নির্মাতা : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, আজকের খুদে বিজ্ঞানীরাই হবে আগামীর বাংলাদেশের নির্মাতা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান...

আ.লীগ নেতা মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনে হামলা, ভাঙচুর

হামলা ও ভাঙচুর করা হয়েছে। বুধবার দিবাগত রাতে নগরের দামপাড়া এলাকার পল্টন রোডে এ হামলার ঘটনা ঘটে। সিসিটিভিতে ধারণ করা এ ঘটনার একটি ভিডিও সামাজিক...

সর্বশেষ

ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে

নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগের নতুন উদ্যোগ নিয়েছে বারাকা...

আজকের খুদে বিজ্ঞানীরাই হবে আগামীর বাংলাদেশের নির্মাতা : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

আ.লীগ নেতা মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনে হামলা, ভাঙচুর

হামলা ও ভাঙচুর করা হয়েছে। বুধবার দিবাগত রাতে নগরের...

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের একমাত্র অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়...

চট্টগ্রামের সাবেক এমপি নদভীর বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগ...

আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর...