সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম-নাজিরহাট রুটে লোকাল থেকে কমিউটার হচ্ছে দুই জোড়া ট্রেন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে যাত্রীসেবা বাড়াতে দুই জোড়া কমিউটার ট্রেন চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ জন্য এ রুটে চলাচলকারী দুই জোড়া লোকাল ট্রেনকে কমিউটার ট্রেনে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ট্রেনগুলোর নাম রাখা হয়েছে ‘নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪’। প্রতিটি ট্রেনে থাকবে সাতটি করে কোচ।

চট্টগ্রাম-নাজিরহাট রুটে নিয়মিত ট্রেন চলাচলের দাবি দীর্ঘদিনের। গত ৮ সেপ্টেম্বর চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর চট্টগ্রাম থেকে নাজিরহাট পর্যন্ত নিয়মিত ট্রেন চলাচল পুনরায় চালুর দাবি জানান। একই সঙ্গে নাজিরহাট থেকে ফটিকছড়ির ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা, হেঁয়াকো ও বাগানবাজার হয়ে সীমান্তবর্তী রামগড় পর্যন্ত রেলপথ সম্প্রসারণের দাবিও তোলেন তিনি।

আজ সোমবার (১৬ নভেম্বর) রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের (পূর্ব) কার্যালয় থেকে এই রুটে ট্রেনের ভাড়া ১২ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে যাত্রী সেবা ও আয় বাড়বে বলেন মনে করছেন রেলওয়ে কর্মকর্তারা।

এরআগে রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে উপপরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) মো. মেহেদী হাসান স্বাক্ষরিত পত্রে কমিউটার ট্রেন পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছিল।

রেলওয়ের চিঠিতে বলা হয়েছে, চট্টগ্রাম-নাজিরহাট-চট্টগ্রাম রুটে চলাচলকারী দুই জোড়া লোকাল ট্রেনকে কমিউটার ট্রেনে রূপান্তরের প্রস্তাব যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন করেছে। এ জন্য সাতটি কোচের একটি রেক গঠন করে ট্রেন পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, সাত কোচের এই ট্রেনে পাঁচটি শোভন শ্রেণির কোচ, একটি পাওয়ার কার ও একটি সিটিং কাম লাগেজ (এসএলআর) কোচ। শোভন শ্রেণির পাঁচটি কোচে ৬০টি করে মোট ৩০০টি আসন থাকবে। এসএলআর কোচে থাকবে আরও ৩৪টি আসন। সব মিলিয়ে প্রতিটি ট্রেনে আসনসংখ্যা ৩৩৪টি। ২২২ নম্বর ট্রেন নাজিরহাট থেকে সকাল ৬টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৭টা ৩৫ মিনিটে। ২২১ নম্বর ট্রেন চট্টগ্রাম থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে। ২২৪ নম্বর ট্রেন নাজিরহাট থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে। আর ২২৩ নম্বর ট্রেন চট্টগ্রাম থেকে বিকেল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান বলেছেন, ‘লোকাল থেকে কমিউটার হওয়ায় যাত্রীসেবার মান বাড়বে। এই রেকে পাওয়ার কার যুক্ত হবে। ফলে লাইট-ফ্যান চলবে। শৌচাগারের সুবিধা থাকবে। কোচগুলোও উন্নত হবে।’

জাতীয় সংসদের স্পিকার বরাবর দেওয়া এক নোটিশে সরোয়ার আলমগীর উল্লেখ করেন, চট্টগ্রাম-নাজিরহাট রেলপথ ফটিকছড়ি অঞ্চলের মানুষের যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ট্রেন চলাচল না থাকায় শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীদের সড়কপথের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে যাতায়াতে সময় ও খরচ দুটোই বাড়ছে।

নোটিশে তিনি আরও বলেন, ফটিকছড়ির কৃষি, চা ও রাবার শিল্পের উৎপাদিত পণ্য কম খরচে পরিবহনে কার্যকর রেল যোগাযোগ প্রয়োজন। অন্যদিকে রামগড় পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করা গেলে সীমান্ত বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

এদিকে, বর্তমান সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ফটিকছড়ির ভূজপুর এলাকার বাসিন্দা মো. বখতিয়ার বলেন, নাজিরহাট পর্যন্ত নিয়মিত ট্রেন চলাচল চালু হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। সড়কপথে যাতায়াতে সময় ও খরচ দুটোই বেশি। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, রোগী ও সাধারণ যাত্রীদের জন্য ট্রেন অনেক বেশি সুবিধাজনক হবে।

তিনি আরও বলেন, রামগড় পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করা গেলে ফটিকছড়ির কৃষিপণ্য, চা ও অন্যান্য পণ্য সহজে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো যাবে। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি আরও গতিশীল হবে।

সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, আমি সংসদে এ দাবি জানিয়েছিলাম। এখন রেলওয়ে অনুমোদন দিয়েছে। আশা করছি, ভবিষ্যতে রামগড় পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে। নাজিরহাট থেকে রামগড় পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করা গেলে স্থানীয় অর্থনীতিতে পরিবর্তন আসবে।

এই বিভাগের সব খবর

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। আজ দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। গ্রেফতারের পর দুই বছর ধরে...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার...

সর্বশেষ

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা,...

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

মহান বিজয় দিবস-২০২৬ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন...

‘আজ ভবনে গুলি করেছি, কাল শরীরে করব’, চাঁদা না পেয়ে সন্ত্রাসীর হুমকি

বাড়ির সামনে তখনো ছড়িয়ে-ছিটিয়ে জানালার ভাঙা কাচ। আটতলা ভবনের...

নাগরিকত্ব থাকলেই পাসপোর্ট পাওয়ার নিশ্চয়তা নেই: শামা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, কেবল বাংলাদেশের নাগরিক...