রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বন্ড জালিয়াতি : ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা উদঘাটন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের একটি অফডকে রপ্তানিযোগ্য পণ্যের চালান তল্লাশি করে ঘোষণা ছাড়াই ১০টি কাটা জাহাজের পাখা (প্রপেলার স্ক্র্যাপ) জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা।

অভিনব এই বন্ড জালিয়াতির মাধ্যমে সরকারের প্রায় ১ কোটি ৭১ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির চেষ্টা করেছিল বলে অভিযোগ উঠেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের ‘নিয়ালকো অ্যালয়েজ লিমিটেড’-এর বিরুদ্ধে।

সূত্র জানায়, বন্ড সুবিধায় শুল্ক ছাড়াই বিদেশ থেকে আনা হয়েছিল দামি তামার স্ক্র্যাপ। শর্ত ছিল, এই কাঁচামাল দিয়ে পণ্য বানিয়ে বিদেশে রপ্তানি করতে হবে। কিন্তু জাপানে পাঠানোর সময় কনটেইনার খুলে কাস্টমস কর্মকর্তারা পেলেন সম্পূর্ণ ভিন্ন জিনিস। বাছাই করা তামার বদলে সেখানে সাজানো ছিল জাহাজের ১০টি পুরোনো প্রপেলার বা পাখা।

আজ চট্টগ্রাম কাস্টম হাউস, আইসিডি এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ওই বিবৃতিতে বলছে, নিয়ালকো অ্যালয়েজ জাপানে ‘সর্টেড কপার’ বা বাছাই করা তামা রপ্তানির ঘোষণা দিয়েছিল। গত ৩ নভেম্বর এই চালানের বিল দাখিল করা হয়। পণ্যের মূল্য দেখানো হয় ৩ লাখ ২৬ হাজার ৫৬০ মার্কিন ডলার।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ নভেম্বর রাত পৌনে ১০টায় চট্টগ্রামের গোল্ডেন কনটেইনার লিমিটেড অফডকে অভিযান চালানো হয়। সিঅ্যান্ডএফ এজেন্ট ও ডিপো কর্তৃপক্ষের সামনেই কনটেইনারটি শতভাগ খুলে পরীক্ষা করা হয়। তখন তামার বদলে পাওয়া যায় স্থানীয়ভাবে সংগৃহীত জাহাজের ১০টি বিশাল কাটা পাখা। সবগুলোই পুরনো বা স্ক্র্যাপ।

কাস্টমসের প্রাথমিক অনুসন্ধানে জালিয়াতির পুরো ছকটি পরিষ্কার হয়েছে। প্রতিষ্ঠানটি গত ২৯ সেপ্টেম্বর বন্ড সুবিধায় তামা ও সংকর ধাতুর স্ক্র্যাপ আমদানি করে। ১৭ অক্টোবর তা ব্যবহারের অনুমতিও (ইউপি) নেয়।

নিয়ম অনুযায়ী, আমদানি করা কাঁচামাল দিয়ে তৈরি পণ্যই রপ্তানি করতে হয়। কিন্তু প্রতিষ্ঠানটি তা করেনি। সীতাকুণ্ড দেশের জাহাজভাঙা শিল্পের প্রধান কেন্দ্র। সেখান থেকে সস্তায় পুরোনো জাহাজের পাখা কিনে তা রপ্তানির চেষ্টা করে প্রতিষ্ঠানটি।

কাস্টমস কর্মকর্তারা জানান, দেশীয় পণ্য বিদেশে পাঠিয়ে কাগজে-কলমে আমদানি করা কাঁচামালের হিসাব মিলিয়ে ফেলাই ছিল মূল উদ্দেশ্য। এটি সফল হলে বন্ড সুবিধায় আনা শুল্কমুক্ত দামি তামার স্ক্র্যাপ চড়া দামে দেশের খোলাবাজারে বিক্রি করার সুযোগ তৈরি হতো।

চট্টগ্রামের ভাটিয়ারীর জাহানাবাদে অবস্থিত নিয়ালকো অ্যালয়েজ একটি শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান। ২০১১ সালে নিবন্ধিত এই কোম্পানিটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত প্রথম প্রতিষ্ঠান। ২০২২ সালে শেয়ারবাজার থেকে তারা সাড়ে ৭ কোটি টাকাও তুলেছিল। এ বিষয়ে বক্তব্য জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গাজী মোকাররম আলী চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

বন্ড সুবিধার অপব্যবহার ও রাজস্ব ফাঁকির এ ঘটনায় কঠোর অবস্থানে রয়েছে কাস্টমস। সংস্থাটি জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটিকে বন্ড সুবিধার অপব্যবহার ও শুল্ক-কর ফাঁকির অপচেষ্টা হিসেবে চিহ্নিত করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস, আইসিডি। এর প্রেক্ষিতে রাজস্ব ফাঁকির মামলা দায়েরে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

এই বিভাগের সব খবর

পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেবেন মালিকেরা। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা...

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, সুস্থ বাংলাদেশ...

‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত

চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেইফ ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সব সেবা সংস্থার মধ্যে সমন্বয় জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে ‘নগর সরকার’ প্রতিষ্ঠা...

সর্বশেষ

পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম...

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন...

‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত

চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেইফ ও স্মার্ট সিটি হিসেবে...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ভূমি প্রতিমন্ত্রী

১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি আবার মাঠে সক্রিয়...

হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল করতে চান মীর হেলাল

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমঅধিকার ও সমান সুযোগ নিশ্চিত করে...

নিজেকে আওয়ামী লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল সেই আইনজীবী কর্ণফুলীতে আটক

চট্টগ্রামের কর্ণফুলীতে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন নিজেকে ‘বাংলাদেশ...