সোমবার, ৯ নভেম্বর ২০২৬

পতেঙ্গায় দুই বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ১৫

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের পতেঙ্গায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের (কেইপিজেড) দুটি প্রতিষ্ঠানের বাসের মধ্যে সংঘর্ষে মো. আলমগীর (৪৫) নামে এক বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পতেঙ্গা থানার নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, দুর্ঘটনায় নিহত চালক মো. আলমগীরকে সকাল ৯টা ৫০ মিনিটে হাসপাতালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাবার নাম ও বাড়ির ঠিকানা জানা যায়নি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কেইপিজেডের একটি প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মকর্তা বাবুল আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে আসেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, দুটি প্রতিষ্ঠানের বাসের মধ্যে সংঘর্ষে ১০ থেকে ১৫ জন আহত হন। পরে তাদের মধ্যে চারজনকে চমেক হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিরা হলেন শারমিন (২৭), লুৎফা বেগম (২১), মাহমুদুর ও হিনজুর। তাদের চমেক হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়েছে।

আহত শারমিন ও লুৎফা বেগমের বাড়ি নগরের আকবর শাহ থানার এ কে খান এলাকায়। মাহমুদুরের বাবার নাম পারজ উদ্দিন ও মায়ের নাম মরিয়ম বেগম। অন্য আহত হিনজুরের ঠিকানা জানা যায়নি।

এই বিভাগের সব খবর

কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ যোগ দিতে আগামীকাল তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন । আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি...

লোহাগাড়ায় বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় সামশুল ইসলাম (৭০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টা ২০ মিনিটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের...

সাজেকে বন্দুকধারীর গুলিতে নারী আহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের শুকনাছড়িতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক নারী গুলিবদ্ধি হয়েছেন। গুলিবিদ্ধ নারীর নাম অরুণা চাকমা। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে এ...

সর্বশেষ

কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ...

লোহাগাড়ায় বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় সামশুল ইসলাম (৭০) নামের এক...

সাজেকে বন্দুকধারীর গুলিতে নারী আহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের শুকনাছড়িতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক...

গুলশানে হেনস্তার শিকার পরীমনি, গাড়িতে হামলার অভিযোগ

রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে হেনস্তা ও গাড়িতে...

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও...

১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত...