সোমবার, ৯ নভেম্বর ২০২৬

গুলশানে হেনস্তার শিকার পরীমনি, গাড়িতে হামলার অভিযোগ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে হেনস্তা ও গাড়িতে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে ফেসবুক লাইভে এসে তিনি দাবি করেন, ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিত। নিরাপত্তাহীনতার কারণে সে সময় তিনি অনুষ্ঠানস্থলের ব্যাকস্টেজে আটকে ছিলেন এবং পুলিশে খবর দিতে বাধ্য হন।

ফেসবুক লাইভে পরীমনি জানান, শুটিং ক্লাবে পাঁচ দিনব্যাপী আয়োজিত ওই অনুষ্ঠানের শেষ দিনে তিনি অংশ নিয়েছিলেন। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় হঠাৎ একজন ‘অ্যাটাকিং মুডে’ তাঁর দিকে তেড়ে আসেন। এ সময় তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।

শুধু তাই নয়, অনুষ্ঠানস্থলের স্টল ভাঙচুর এবং উপস্থিত অন্যান্য শিল্পীদেরও হেনস্তা করা হয় বলে দাবি করেন এই অভিনেত্রী। ক্ষোভ প্রকাশ করে পরীমনি বলেন, যারা সাংবাদিকতার নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ‘ইয়েলো জার্নালিজম’ করে, তারাই এ ঘটনার জন্য দায়ী। কারও কোনো ব্যক্তিগত ক্ষোভ থাকলে তা সরাসরি আলোচনার মাধ্যমে সমাধানেরও আহ্বান জানান তিনি।

দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে পরীমনি বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকার পরও পরিস্থিতি সামাল দিতে তাদের হিমশিম খেতে হয় এবং তাঁকে বের করতে অতিরিক্ত পুলিশ ডাকতে হয়েছিল।

তবে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর। তিনি জানান, সেখানে সামান্য ঝামেলা হলেও পরে পরীমনি সুস্থ ও নিরাপদে ফিরে গেছেন এবং গাড়ি বা স্টল ভাঙচুরের কোনো ঘটনা পুলিশের জানা নেই।

উল্লেখ্য, মাত্র কয়েক দিন আগেই আদালত প্রাঙ্গণে এক সাংবাদিককে প্রকাশ্যে গালিগালাজ ও হুমকির অভিযোগে পরীমনিকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। এর রেশ কাটতে না কাটতেই নতুন করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা জানালেন তিনি।

এই বিভাগের সব খবর

কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ যোগ দিতে আগামীকাল তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন । আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি...

সৌদি আরবে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ

সৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’ শুরু হয়েছে। হজ ব্যবস্থাপনার আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর সেবা ও হাজিদের উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত...

লোহাগাড়ায় বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় সামশুল ইসলাম (৭০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টা ২০ মিনিটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের...

সর্বশেষ

কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ...

সৌদি আরবে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ

সৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও...

লোহাগাড়ায় বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় সামশুল ইসলাম (৭০) নামের এক...

পতেঙ্গায় দুই বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ১৫

চট্টগ্রামের পতেঙ্গায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের (কেইপিজেড) দুটি প্রতিষ্ঠানের...

সাজেকে বন্দুকধারীর গুলিতে নারী আহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের শুকনাছড়িতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক...

দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ...