রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

টানা ৫ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলেছে সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংক।

এদিকে অবকাশকালীন ছুটি শেষে শুরু হয়েছে  আদালতের নিয়মিত কার্যক্রম।

দুর্গাপূজা উপলক্ষে গত ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ছিল। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছিল সাধারণ ছুটি। এছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়।

এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিন বন্ধ ছিল সরকারি, আধা সরকারি,  স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস।

ছুটি শেষে আজ থেকে আবারও শুরু হলো স্বাভাবিক কর্মচাঞ্চল্য।

রাজধানীসহ সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মচাঞ্চল্য দেখা গেছে। সচিবালয়ে সকাল থেকেই বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের আগমন দেখা গেছে। সচিবালয়ের গেটে রয়েছে দর্শনার্থীদের ভিড়।

এদিকে অবকাশকালীন ছুটি শেষে আজ রোববার স্বাভাবিক বিচারিক কার্যক্রমে ফিরলো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।

গত ১৬ সেপ্টেম্বর থেকে গতকাল ২৪ অক্টোবর পর্যন্ত অবকাশ ও সরকারি ছুটির কারণে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। আজ থেকে হাইকোর্ট বিচারকার্য পরিচালনার জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৫৭টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

facebook sharing button
messenger sharing buttontwitter sharing button
whatsapp sharing button

এই বিভাগের সব খবর

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার,...

আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ

চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধ এবং আক্রান্ত রোগীদের শনাক্তকরণ কার্যক্রম জোরদার করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিট বিতরণ করেছে জেলা প্রশাসন। আজ শনিবার আনোয়ারা উপজেলা পরিষদে আয়োজিত...

সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও ‘সফট পাওয়ার’ হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার। শিল্প-সংস্কৃতি, গ্রামীণ কারুশিল্প, সংগীত, চলচ্চিত্র ও...

সর্বশেষ

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে...

আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ

চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধ এবং আক্রান্ত রোগীদের শনাক্তকরণ কার্যক্রম...

সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সৃজনশীল শিল্পকে মূলধারার...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পুকুর পরিষ্কার করলেন ডিসি-এসপি

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মশক নিধন ও বিশেষ...

পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র

পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর নিয়মিত টিকাদান নিশ্চিত করার...

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত...