শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ টমাস ডুলি।

প্রাথমিক দলে জায়গা পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী, প্রবাসী ফুটবলার শমিত সোম, জামাল ভূঁইয়া ও ফারহান আলী ওয়াহিদ।

অভিজ্ঞ খেলোয়াড়, উদীয়মান প্রতিভা ও প্রবাসী ফুটবলারদের সমন্বয়ে দলটি গঠন করা হয়েছে। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইকে সামনে রেখে ইতোমধ্যেই প্রস্তুতিও শুরু করেছে বাংলাদেশ।

এদিকে মো: ইসহাক আকন্দ ও মো: আসিফ নামে আরও দুই ফুটবলারকে অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তবে তাঁরা মূল ২৮ সদস্যের প্রাথমিক দলে অন্তর্ভুক্ত নন।

সাফের জন্য ঘোষিত ২৮ জনের দলে নতুন মুখ দুই প্রবাসী মাহি খান ও রোনান সুলিভান। আসিয়ান কাপে চূড়ান্ত স্কোয়াডে ইনজুরির জন্য ছিলেন না তপু। তিনি আবার দলে আবার দলে ফিরেছেন।

আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ।

বাংলাদেশের প্রাথমিক দল : মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, মো: সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, মো: ইসা ফয়সাল, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, মো: সোহেল রানা, সোহেল রানা, মো: হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, সৈয়দ কাজেম কিরমানী শাহ, জামাল ভূঁইয়া, ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহমিদুল ইসলাম, মো: মাহি খান, মোহাম্মদ ইব্রাহিম, সুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন, রোনান বেঞ্জামিন সুলিভান।

শুধু অনুশীলন ক্যাম্পে থাকবেন : ইসহাক আকন্দ ও মো. আসিফ।

এই বিভাগের সব খবর

পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র

পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। এ জন্য সরকার, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে...

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার গতানুগতিক মুখস্থবিদ্যা ও পরীক্ষাকেন্দ্রিক মানসিকতা থেকে শিক্ষার্থীদের বের করে এনে আরও বেশি আনন্দময়, জীবনমুখী ও প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ করে গড়ে তুলতে ২০২৭...

চট্টগ্রামের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক...

সর্বশেষ

পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র

পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর নিয়মিত টিকাদান নিশ্চিত করার...

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার গতানুগতিক মুখস্থবিদ্যা ও পরীক্ষাকেন্দ্রিক মানসিকতা থেকে...

চট্টগ্রামের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা...

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

সাজেকে সড়ক অবরোধ চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়ি...

সংগীতশিল্পী আসিফের গাড়িতে দুর্বৃত্তের গুলি

রাজধানীর মগবাজার এলাকায় দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত...

অহিংস বিশ্ব বিনির্মাণে কবীর-লালনের দর্শন মানব জাতিকে সত্যপথ দেখাবে

সন্ত কবীর থেকে লালন ফকির পর্যন্ত–সুদীর্ঘ প্রায় ৫০০ বছরের...