শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে রেডিসনে তিন দিনব্যাপী ওয়েডিং অ্যান্ড লাইফস্টাইল এক্সপো শুরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী ওয়েডিং অ্যান্ড লাইফস্টাইল এক্সপো। বিয়ে, ফ্যাশন ও লাইফস্টাইল কেন্দ্রিক নানা পণ্যের সমাহার নিয়ে আয়োজিত এই প্রদর্শনীতে এক ছাদের নিচে মিলিত হয়েছেন নারী উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার, প্রতিষ্ঠিত ব্র্যান্ড ও ক্রেতারা।

এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশন্সের আয়োজনে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে শুরু হয়েছে এই এক্সপো। আগামীকাল শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি। তিন দিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রায় ৭০ জন স্বনামধন্য নারী উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার, প্রতিষ্ঠিত ব্র্যান্ড, জুয়েলারি বিশেষজ্ঞ ও ফার্নিচার ব্র্যান্ড অংশ নিয়েছে। প্রদর্শনীতে দর্শনার্থীরা বিয়ের পোশাক, ফ্যাশন সামগ্রী, গয়না, লাইফস্টাইল পণ্যসহ বিভিন্ন ধরনের পণ্য ও সেবা দেখার এবং কেনাকাটার সুযোগ পাচ্ছেন।

অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে নিমালি, তানাশ, আমনা বাই খানস, পিঙ্কি প্রমিজ বাই নিতি, আনাকাহ, সেহর, স্যাফায়ার বাই সোচি, ড্যাজল বাই সোনিয়া, অপ্সরা ফ্যাশন হাউস, ক্লথ কো. এবং লা বুটিকসহ আরও অনেক প্রতিষ্ঠান।

এই আয়োজনে পৃষ্ঠপোষকদের মধ্যে অন্যতম গোল্ড পার্টনার হিসেবে রয়েছে মুন্নু সিরামিক, সিলভার পার্টনার আমা কফি, মিডিয়া পার্টনার দ্য ডেইলি স্টার এবং স্ট্র্যাটেজিক পার্টনার ইনটেলজা।

এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশন্সের মানজুমা মুর্শেদ দৈনিক আজাদীকে বলেন, এই এক্সপোর মূল লক্ষ্য হলো নারী উদ্যোক্তা ও ক্রেতাদের কাছাকাছি নিয়ে আসা এবং তাঁদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা। আমরা আশা করি, এই প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণকারী উদ্যোক্তারা তাঁদের ব্যবসা সমপ্রসারণ করতে পারবেন এবং ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে পারবেন।

তিনি চট্টগ্রামবাসীকে এক্সপো পরিদর্শনের আমন্ত্রণ জানিয়ে বলেন, দর্শনার্থীরা যেন অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর পণ্য ঘুরে দেখেন এবং একই জায়গায় বিভিন্ন ধরনের পণ্য ও সেবার বৈচিত্র্যময় কেনাকাটার অভিজ্ঞতা উপভোগ করেন।

ফ্যাশন, বিয়ে ও লাইফস্টাইলের নানা আয়োজন নিয়ে এই এক্সপো চট্টগ্রামের ক্রেতা ও নারী উদ্যোক্তাদের জন্য হয়ে উঠতে পারে নতুন যোগাযোগ, ব্যবসায়িক সম্ভাবনা এবং কেনাকাটার এক আকর্ষণীয় মিলনমেলা।

এই বিভাগের সব খবর

রিয়াদে নিহত বাংলাদেশি শ্রমিকের মরদেহ গ্রহণ করলেন শামা

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবরের হামলায় নিহত বাংলাদেশি শ্রমিক মো. শাহেদ আহমেদের মরদেহ গ্রহণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ...

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭৮৬

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ৭৮৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে...

চকরিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে মালবাহী ট্রাকের। দুর্ঘটনার ভয়াবহতায় ট্রাকটি সড়কের ওপর কাত হয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুইজন।...

সর্বশেষ

রিয়াদে নিহত বাংলাদেশি শ্রমিকের মরদেহ গ্রহণ করলেন শামা

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০...

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭৮৬

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ বিভিন্ন অপরাধ...

চকরিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে...

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, অন্তত ১৬ জনের মৃত্যু

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬...

বাংলাদেশের হ্যান্ডবল সঠিক পথেই আছে : আলোনসো

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে...

মাদারবাড়িতে ১৫ হাজার বর্গফুটের খেলার মাঠ হবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরীর...