সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

উন্নয়নের প্রয়োজনে যেন প্রকৃতি ধ্বংস না হয়: স্মৃতিস্তম্ভ উদ্বোধনে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

যেকোনো স্থাপনা নির্মাণের সময় স্থপতি ও প্রকৌশলীদের প্রকৃতির সুরক্ষায় সর্বোচ্চ সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যতটুকু সম্ভব প্রকৃতিকে আঘাত না করে এবং পরিবেশ নষ্ট না করে স্থাপনা গড়ে তুলতে হবে। সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ এবং আধুনিকায়নকৃত উদ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

স্থপতি ও প্রকৌশলীদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, “ওসমানী উদ্যান তৈরি করতে গিয়ে বেশ কিছু বৃক্ষ কাটা পড়েছে। স্থাপত্যশিল্পের সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি আমার বিশেষ আহ্বান থাকবে, আসুন, যতটুকু সম্ভব প্রকৃতিকে আঘাত না করে, পরিবেশ নষ্ট না করে আমরা আমাদের স্থাপনাগুলো গড়ে তুলি। দেশের প্রয়োজনে ও মানুষের কল্যাণে আমাদের স্থাপনা বানাতেই হবে, উন্নয়নকাজ চালিয়ে যেতে হবে। তারপরও আমরা যদি সতর্ক থাকি এবং যতটুকু সম্ভব প্রকৃতিকে সংরক্ষিত রাখতে পারি, তবে দিন শেষে তা আমাদের সবারই উপকারে আসবে।”

পরিচ্ছন্নতা ও নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক কিছু পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, “কয়েক দিন আগে আমি রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতাল, সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছি। সেখানে আমার কাছে মনে হয়েছে, সরকারি হাসপাতাল বা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসভবনের তুলনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশ ও পরিচ্ছন্নতা তুলনামূলকভাবে ভালো। আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে চারপাশের পরিচ্ছন্নতার বিষয়ে আরও সচেতন হতে হবে।”

ওসমানী উদ্যানের অতীত অবস্থার কথা স্মরণ করে তিনি বলেন, উদ্যানটি বহু বছর ধরে বন্ধ অবস্থায় পড়ে ছিল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এটিকে একটি আধুনিক ও সুন্দর রূপ দিয়ে সংস্কার করেছে এবং স্মৃতিস্তম্ভ নির্মাণের পর আজ তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হলো।

দর্শনার্থীদের নাগরিক দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “যারা এই ওসমানী উদ্যান ও জুলাই স্মৃতিস্তম্ভ দেখতে আসবেন, তাদের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে- এখানকার পরিবেশ যেন নষ্ট না হয় বা কোনো ধরনের ময়লা-আবর্জনা না ছড়ায়, সে কাজগুলো থেকে আমরা বিরত থাকব। এখানকার দেখাশোনার দায়িত্বে যারা থাকবেন, তাদের আপনারা সার্বিক সহযোগিতা করবেন। জুলাই স্মৃতিস্তম্ভসহ পুরো স্থাপনাটি দেশের সম্পদ এবং আমাদের আবেগের জায়গা। তাই যারা এখানে আসবেন, তাদের দায়িত্ব হবে এই পবিত্র পরিবেশটি যেন পরিচ্ছন্ন ও সুন্দর থাকে তা নিশ্চিত করা।”

এই বিভাগের সব খবর

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে নিজের দল বিএনপির কোনো চাপ ছিল না বলে দাবি করেছেন ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, দল চায়নি, বরং একটি...

বিয়ে করতে এক বছর বিজয়ের পেছনে লেগে ছিলেন রাশ্মিকা

বিজয় দেবরাকোন্ডা আগে বিয়ের প্রস্তাব দেবেন—এমন অপেক্ষায় মোটেই বসে ছিলেন না রাশমিকা মান্দানা। বরং নিজেই টানা এক বছর ধরে বিজয়কে বিয়ের জন্য বোঝানোর চেষ্টা...

চট্টগ্রাম ও ঢাকায় একদিনে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ

চট্টগ্রাম ও ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ৫ কোটি টাকা মূল্যের স্বর্ণবার ও স্বর্ণপেস্টের বস্তু জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। ১৮...

সর্বশেষ

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে নিজের দল বিএনপির...

বিয়ে করতে এক বছর বিজয়ের পেছনে লেগে ছিলেন রাশ্মিকা

বিজয় দেবরাকোন্ডা আগে বিয়ের প্রস্তাব দেবেন—এমন অপেক্ষায় মোটেই বসে...

চট্টগ্রাম ও ঢাকায় একদিনে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ

চট্টগ্রাম ও ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ৫...

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে...

কোরআনের হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা

বিত্র কোরআনের হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, তাঁদের সাফল্য...

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেওয়া মুক্তিযুদ্ধবিষয়ক...