রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ।

অধিদপ্তর সূত্র জানায়, অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও বিক্রির দায়ে বনফুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় এআর ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই ধরনের অনিয়মের দায়ে মেসার্স মনোয়ারা করপোরেশন ও অনন্যা ট্রেড সেন্টারকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করে গোলাপজল তৈরি, খাদ্যে ব্যবহারের অনুপযোগী ক্ষতিকর রং বিক্রি এবং অননুমোদিত ঘি বিক্রির অভিযোগে সুলতান পাইকারি বাজারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, খাদ্যদ্রব্যে ক্ষতিকর রং মেশানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার দায়ে শাহী চট্রলা ওরস বিরিয়ানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

এ সময় অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেবনাথ ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। আজ দুপুরে চবির ব্যবসায় প্রশাসন অনুষদের সম্মেলন...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে...