রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।

আজ দুপুরে চবির ব্যবসায় প্রশাসন অনুষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে চবির প্রায় ১৫ জন সাংবাদিক অংশ নেন।

চবিসাসের সভাপতি রেফায়েত উল্যাহ রুপকের সভাপতিত্ব ও সহসভাপতি আজিম সাগরের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর।

তিনি বলেন, ‘সাংবাদিকতা একটি কঠিন পেশা। তথ্য সংগ্রহ করে তা সংবাদ উপযোগী করে প্রকাশ করা সহজ কাজ নয়। পাশাপাশি সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে লিখতে হয়। সুতরাং, আমরা যেন যান্ত্রিকতার চেয়ে মননশীলতাকে প্রাধান্য দিই।’

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশের ফ্যাক্ট চেকিং ও ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম ‘দ্য ডিসেন্ট’-এর রিপোর্টার ও চবিসাসের সাবেক সভাপতি মাহবুব এ রহমান।

প্রশিক্ষণে ফ্যাক্ট চেকিং কী এবং কেন দরকার, বিভিন্ন মাধ্যমে কীভাবে মিথ্যা তথ্য, অপতথ্য ও গুজব ছড়ায়—তা তুলে ধরা হয়।

এ সময় এসব তথ্য যাচাইয়ের জন্য ব্যবহৃত অনলাইন টুলসের পরিচিতি ও ব্যবহারও দেখানো হয়।

এ ছাড়া কর্মশালায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার ও ডেটা জার্নালিজম সম্পর্কেও ধারণা দেওয়া হয়।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে...