রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক। তার সেই মানবতাবাদী দর্শন অনুসরণ করলে পুরো জাতি নিজেদের মধ্যে সংহতি রক্ষার কৌশল খুঁজে পায়।’

আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে জেলা প্রশাসন আয়োজিত লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকল ভেদাভেদ ভুলে বাংলাদেশি জাতীয়তাবাদের যে ধারণার প্রবর্তন করেছিলেন, তা সর্বস্তরের মানুষকে স্ব-স্ব সত্তা বজায় রেখে এক সুতোয় বাঁধার চমৎকার পথ দেখায়। এর ফলে দেশের বৈচিত্র্যময় সব সংস্কৃতির মানুষ এক অভিন্ন পরিচয়ে একতাবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম পেয়েছে।’

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়সল আহমেদ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা।

এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, ‘লালন সাঁইকে কেবল সাধারণ সুরকার বা সংগীতশিল্পী হিসেবে দেখলে তার সার্বিক মূল্যায়ন হয় না; তিনি ছিলেন আমাদের লালিত অনাবিল মানবতাবাদী চিন্তাধারার এক উজ্জ্বল দীপশিখা। কোনো নির্দিষ্ট ধর্ম, বর্ণ কিংবা জাতিগত পরিচয়ে মানুষকে ভাগ না করে তিনি তার সুর ও সৃষ্টির মধ্য দিয়ে সর্বাগ্রে স্থান দিয়েছেন মানবতাকে। তার রেখে যাওয়া অসাম্প্রদায়িক মূল্যবোধকে নিজেদের জীবনে ধারণ করতে পারলে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ উপহার দেওয়া সম্ভব।’

প্রতিমন্ত্রী তার বক্তব্যে জোর দিয়ে বলেন, ‘যেকোনো বিভেদ ভুলে মানুষকে সর্বাগ্রে মানবিক মর্যাদা প্রদান করতে হবে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে হবে। এই দৃষ্টিভঙ্গিই বৈষম্যহীন সমাজ বিনির্মাণের মূল ভিত্তি, যার দিকনির্দেশনা আমরা লালন সাঁইয়ের চিন্তা ও সৃষ্টিতে খুঁজে পাই।’

দেশের সাংস্কৃতিক বহুমাত্রিকতার চিত্র তুলে ধরে মীর হেলাল বলেন, ‘বাংলাদেশের তিন পার্বত্য জেলাসহ দেশের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বিভিন্ন সম্প্রদায়ের জীবনযাত্রায় বর্ণিল ভিন্নতা রয়েছে। এই বৈচিত্র্যই আমাদের ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। ঠিক যেমন সাতটি ভিন্ন রঙের মেলবন্ধনে একটি দৃষ্টিনন্দন রংধনু সৃষ্টি হয়, তেমনি সব ধর্ম ও সংস্কৃতির মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে একটি উন্নত ও সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব।’

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। আজ দুপুরে চবির ব্যবসায় প্রশাসন অনুষদের সম্মেলন...

সর্বশেষ

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে...