শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

বাংলাদেশে সব নাগরিককে সমানভাবে দেখতে হবে : অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের সব নাগরিককে আমরা সমানভাবে দেখতে চাই। ছেলে ও মেয়েদেরকে সমানভাবে দেখতে চাই। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

আজ রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে ‘শিশু অধিকার দিবস-২০২৬’ ও ‘বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপনের’ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা বর্তমানে একটা খারাপ অর্থনৈতিক অবস্থার মধ্যে যাচ্ছি। যুদ্ধের কারণে এবং বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আজকে আমরা এই পরিস্থিতির শিকার। আমরা সবাইকে নিয়ে যে বাংলাদেশ গড়ার চিন্তা করছি সেখানে এই শিশুদের আগামী দিনের ভবিষ্যৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, আমরা শিশুদের স্বার্থে আগামীর পথ নির্দেশনা বাস্তবায়বন করার জন্য সবাই মিলে কাজ করব।

তিনি বলেন, যেকোনো সভ্য সমাজের জন্য একটি একাডেমি থাকা উচিত শিশুদের সৃজনশীলতা বিকাশ ঘটানোর জন্য, মেধার বিকাশ ঘটানোর জন্য। বাংলাদেশ শিশু একাডেমি ৫০ বছর পূর্তি উদযাপন করেছে। এটা শিশুদের ভবিষ্যৎ গঠনের রূপরেখার গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান।

শিশুদের পিতামাতাকে উদ্দেশ্য করে অর্থমন্ত্রী বলেন, ছেলে মেয়েদের সাথে মা-বাবার যে ইন্টারেকশন এটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের অনেক বাবা-মা আছেন, ছেলে মেয়েরা বেশি কথা জিজ্ঞেস করলে তারা উত্তর দিতে চান না। এটা কিন্তু ঠিক না। আমি আপনাদের বলছি ছেলে মেয়েরা যত প্রশ্ন করবে সবকিছুর উত্তর দিতে হবে, কারণ সবকিছুর উত্তর ওকে শিখতে হবে, ওকে জানতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যখন যে শিক্ষার প্রয়োজন তাকে সেই শিক্ষা দিতে হবে।

তিনি আরো বলেন, আগামীর বাংলাদেশে শুধু লেখাপড়ায় ভালো করলেই হবে না। স্পোর্টসেও ভালো করতে হবে, অংকনে ও মিউজিকে ভালো করতে হবে, গান শিখতে হবে, সাংস্কৃতিকভাবে নিজেকে গড়ে তুলতে হবে যাতে বাংলাদেশের সংস্কৃতির একটা ভিত তার ভেতর থাকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান এমপি।

এই বিভাগের সব খবর

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সাফল্য অব্যাহত রাখতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজের ঐতিহাসিক সাফল্যের পর কাল থেকে শুরু হওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও ধারাবাহিক পারফরমেন্স অব্যাহত রাখতে চায় বাংলাদেশ। আগামীকাল (শুক্রবার) আবুধাবির শেখ...

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে একগুচ্ছ সমন্বিত পদক্ষেপ গ্রহণ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকাকে কার্যকর শাসনের আওতায় আনা এবং সন্ত্রাস ও বিশৃঙ্খলা থেকে মুক্ত করতে সরকার একগুচ্ছ সমন্বিত পদক্ষেপ গ্রহণ...

এনসিটি আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি, ১ হাজার কোটি টাকার বিনিয়োগ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা ও আধুনিকায়নে বৈশ্বিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চুক্তির...

সর্বশেষ

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সাফল্য অব্যাহত রাখতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজের ঐতিহাসিক সাফল্যের পর কাল থেকে...

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে একগুচ্ছ সমন্বিত পদক্ষেপ গ্রহণ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকাকে কার্যকর...

এনসিটি আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি, ১ হাজার কোটি টাকার বিনিয়োগ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা ও আধুনিকায়নে...

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে...

আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশের...

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর প্রধান নাথান বমসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

নিষিদ্ধ সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর প্রধান নাথান বমসহ...