বুধবার, ৭ অক্টোবর ২০২৬

এডিসের প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব: চসিক মেয়র

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের কার্যক্রমের ওপর নির্ভর করলে হবে না, নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে নগরীর রাহাত্তারপুল মোড়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

চসিক মেয়র বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করাই এখন আমাদের মূল লক্ষ্য। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই তিন মাসের কর্মসূচি আমাদের সফল করতে হবে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। বাসাবাড়ি, ছাদ, বারান্দা, নির্মাণাধীন ভবন কিংবা আশপাশের যেসব স্থানে পানি জমে থাকে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।

পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতা, সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা।

এই বিভাগের সব খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই : সালাহউদ্দিন আহমদ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে ভবিষ্যতে যাতে কোনো বিতর্ক সৃষ্টি না হয়, সে লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়ে একটি গ্রহণযোগ্য পদ্ধতি তৈরি করতে চান বলে...

সিনেমায় প্রথমবার নিশো-মেহজাবীন

টেলিভিশন নাটকে জনপ্রিয়তা পাওয়া আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী এবার পা রাখতে যাচ্ছেন বড়পর্দায়। দীর্ঘদিনের পরিচিত এই জুটি প্রথমবারের মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করতে...

মিয়ানমারে পাচারকালে চট্টগ্রামের পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ

মিয়ানমারে পাচারকালে চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৪০ হাজার কেজি (৮০০ বস্তা) সিমেন্ট জব্দ করা হয়েছে। আজ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম...

সর্বশেষ

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই : সালাহউদ্দিন আহমদ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে ভবিষ্যতে যাতে কোনো বিতর্ক সৃষ্টি না...

সিনেমায় প্রথমবার নিশো-মেহজাবীন

টেলিভিশন নাটকে জনপ্রিয়তা পাওয়া আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী...

মিয়ানমারে পাচারকালে চট্টগ্রামের পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ

মিয়ানমারে পাচারকালে চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৪০ হাজার...

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ: রাহুল গান্ধী আটক, পরে মুক্তি

ভোটার তালিকার ব্যাপক সংশোধনের প্রতিবাদে নির্বাচন কমিশনের প্রধানের পদত্যাগের...

বিশ্ববাজারে তেলের দাম কম মূল্যে স্থিতিশীল হলে সমন্বয়ের চিন্তা করবে সরকার: তথ্য উপদেষ্টা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে একটি নির্দিষ্ট ও টেকসই...

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন,...