শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম রিসেপশন, পিডিজি অনার ডে, পাস্ট প্রেসিডেন্ট অনার ডে এবং নিউ মেম্বার ইন্ডাকশন বুধবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। নগরীর গেলারিয়ার এম্বিয়েন্স হলে নানা আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

ক্লাব সভাপতি লায়ন এ কে এম আতাউল হক তানবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউন্সিল চেয়ারপার্সন লায়ন মো. মোসলেহউদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট ৩১৫–বি৪–এর অহংকার ও ‘কমিটমেন্ট কল’–এর রূপকার জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী এবং দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন পারভীন মাহমুদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন লায়ন জুনায়েত রহমান রিফাত। এরপর ধারাবাহিকভাবে ডিজি টিম রিসেপশন, পিডিজি অনার ডে এবং পাস্ট প্রেসিডেন্ট অনার ডে পালন করা হয়। অতিথি ও ক্লাব সদস্যদের নিয়ে চার্টার বার্ষিকীর কেক কাটা হয় এবং স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। পরে জেলা গভর্নর ক্লাবের এগারোজন নতুন সদস্যকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করেন।

জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন বলেন, আমরা সবাই যেন মানুষের জন্য, সেবার জন্য, নেতৃত্বের জন্য এবং ফেলোশিপের জন্য কাজ করি। এটাই হোক এ বছরের আমাদের অঙ্গীকার। প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোসলেহ উদ্দিন অপু বলেন, লায়ন্সের সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে আমাদের ঐক্যবদ্ধ থাকা অপরিহার্য। আমরা যেন প্রকৃত সেবা দিই এবং সেই সেবার মাধ্যমেই লায়নিজমের পরিচিতি তুলে ধরি।

অনুষ্ঠানে প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মোস্তাক হোসাইন, লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী ও লায়ন কোহিনূর কামাল।

এছাড়া উপস্থিত ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, ক্যাবিনেট ট্রেজারার লায়ন জিল্লুর রহমান, জিএসটি কো–অর্ডিনেটর লায়ন হেলাল উদ্দিন আহমেদ, এলসিআইএফ কো–অর্ডিনেটর লায়ন অ্যাডভোকেট নুরুল ইসলাম, জিএলটি কো–অর্ডিনেটর লায়ন মোহাম্মদ মুসা, জিএমটি কো–অর্ডিনেটর লায়ন প্রফেসর প্রকাশ কুমার চৌধুরী, লায়ন এম এইচ শাহ বেলাল, লায়ন লোকমান হোসেন মজুমদার এবং লিও জেলা সভাপতি লিও হোসেন মোঃ নিক্সনসহ লায়ন্স নেতৃবৃন্দ।

এই বিভাগের সব খবর

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সরকারের কৃষকবান্ধব দূরদর্শী মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ...

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে নগরের গোলপাহাড় মোড় থেকে...

সর্বশেষ

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান...

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের...

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার...

বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত আসন-২৩ এখন শূন্য

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর সংসদ সদস্য...