সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে।

ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশের জনসংখ্যা ২৪ কোটির বেশি। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বার্ষিক মৌসুমী বৃষ্টির সময়ে রাজ্যটিতে প্রায়ই ভারি বৃষ্টি ও বজ্রঝড় হয়।

লখনৌ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রিলিফ কমিশনারের কার্যালয় এক বিবৃতিতে জানায়, উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকায় ‘অস্বাভাবিক ভারি বৃষ্টি’ হওয়ার সময় সর্বশেষ প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে।

বিবৃতিতে বলা হয়, ‘বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট একটি নিম্নচাপ স্থলভাগে উঠে আসার পর আরও শক্তিশালী হয়ে ওই অঞ্চলে বৃষ্টিপাত বাড়িয়ে দেয়।’ এতে সহস্রাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর সাম্প্রতিক বছরগুলোতে তীব্র বজ্রঝড় ও বজ্রপাতসহ চরম আবহাওয়ার ঘটনা বেড়ে যাওয়ার বিষয়ে সতর্ক করে আসছে। বিশেষজ্ঞরা এর সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ুর পরিবর্তনশীল ধরণকে সম্পর্কিত বলে মনে করেন।

বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার থেকে রোববার পর্যন্ত রাজ্যটিতে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে মৌসুমের গড় বৃষ্টিপাত ছিল ৭ দশমিক ৬ মিলিমিটার।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু হয়েছে। রাঙামাটি জেলা পরিষদের আয়োজনে আজ রোববার সকালে জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...

আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে...