মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

মৌসুমী হিজড়া হত্যার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সিসিটিভির ফুটেজের সূত্র ধরে নগরের খুলশী থানার হিজড়া গুরুমা মৌসুমী হত্যা মামলার প্রধান সন্দেহভাজন মো. মোমিন প্রকাশ শেখ রনিকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নগরের সাগরিকা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মোমিন চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার সব্দলপুর গ্রামের বাসিন্দা। তিনি নগরের পাহাড়তলী এলাকার পাঠানপাড়ায় ফাল্গুনী হিজড়া নামের এক নেত্রীর বাসায় থাকতেন। সেখানে তিনি ফাল্গুনীর ‘কথিত স্বামী’ হিসেবে পরিচিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর সকালে নগরের খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনির নিজ ঘর থেকে মৌসুমী হিজড়ার (৫২) রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাকে মারধরের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আরিফ হোসেন বলেন, মো. মোমিন প্রকাশ শেখ রনিকে নামে একজনকে সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে নগরের সাগরিকা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মো. মোমিন তিনি ফাল্গুনী হিজড়া নামে আরেকজনের স্বামী।

এই বিভাগের সব খবর

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ

আজ ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা-ইউনেস্কো এবারের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের...

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার চেয়ে ইতোমধ্যে স্থানীয় থানায়...

মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শনে সিএমপি কমিশনার

মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। সোমবার পরিদর্শনকালে সিএমপি কমিশনারকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরিদর্শনকালে...

সর্বশেষ

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ

আজ ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও...

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে বাংলাদেশের অভিনেত্রী...

মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শনে সিএমপি কমিশনার

মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন সিএমপি কমিশনার হাসান মো....

মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যুবকের মরদেহ উদ্ধার

মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের টাউনশীপ সংলগ্ন নির্মাণাধীণ ভবণ থেকে মনিরুল...

অটোরিকশা নিয়ন্ত্রণে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড ও ট্র্যাকিংয়ের উদ্যোগ নিচ্ছে সরকার

ব্যাটারিচালিত অটোরিকশা পুরোপুরি বন্ধ না করে ডিজিটাল নিবন্ধন, কিউআর...

চট্টগ্রাম বন্দরের সব জায়গা ২ মাসের মধ্যে দখলমুক্ত হবে : নৌপরিবহন মন্ত্রী

আগামী দুই মাসের মধ্যে দখলকৃত সব জায়গা উদ্ধার করে...