মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

দুই শিশুর পেটে ইয়াবা, চট্টগ্রামে নারী আটক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

শিশুদের পেটে ইয়াবা ঢুকিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে পাচারের অভিযোগে শারমিন আকতার প্রকাশ ইসমত আরা (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় তার সঙ্গে থাকা ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে হেফাজতে নেওয়া হয়েছে। এই দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-৭ এর নগরের  চান্দগাঁও ক্যাম্প মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং এই তথ্য বলেন র‌্যাব-৭ এর সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার মো.তাওহিদুল ইসলাম।
গ্রেপ্তার শারমিন আকতার প্রকাশ ইসমত আরা (৪০), কক্সবাজার জেলার চকরিয়া থানার পূর্ব ডোমখালী এলাকার মো.আহমদ হোসেনের মেয়ে।
কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার মো.তাওহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার চালান নিয়ে সিএনজি অটোরিকশায় করে কক্সবাজারের উখিয়া থেকে চট্টগ্রামের দিকে আসার খবর পেয়ে শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে আনোয়ারার তৈলার দ্বীপ সেতু সংলগ্ন গরুর বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায় র‌্যাব।এ সময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে যাত্রী আসনে থাকা শারমিন আকতারকে আটক করা হয়। একই সঙ্গে আইনের সঙ্গে সংঘাতে জড়িত ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শারমিন স্বীকার করেন, শিশু দুটির পেটের ভেতর ইয়াবা রয়েছে।
পরে ৬ সেপ্টেম্বর রাত পৌনে একটার দিকে শিশু দুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে এক্স-রে পরীক্ষায় তাদের পেটের ভেতর ইয়াবা সদৃশ বস্তু শনাক্ত হয়।এরপর চিকিৎসার একপর্যায়ে ৬ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত মলত্যাগের মাধ্যমে ৯ বছর বয়সী শিশুটির পেট থেকে ৬৭টি এবং ১২ বছর বয়সী শিশুটির পেট থেকে ৬৬টি প্যাকেট বের করা হয়। এসব প্যাকেটে মোট ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা ছিল।

এই বিভাগের সব খবর

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ

আজ ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা-ইউনেস্কো এবারের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের...

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার চেয়ে ইতোমধ্যে স্থানীয় থানায়...

মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শনে সিএমপি কমিশনার

মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। সোমবার পরিদর্শনকালে সিএমপি কমিশনারকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরিদর্শনকালে...

সর্বশেষ

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ

আজ ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও...

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে বাংলাদেশের অভিনেত্রী...

মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শনে সিএমপি কমিশনার

মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন সিএমপি কমিশনার হাসান মো....

মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যুবকের মরদেহ উদ্ধার

মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের টাউনশীপ সংলগ্ন নির্মাণাধীণ ভবণ থেকে মনিরুল...

অটোরিকশা নিয়ন্ত্রণে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড ও ট্র্যাকিংয়ের উদ্যোগ নিচ্ছে সরকার

ব্যাটারিচালিত অটোরিকশা পুরোপুরি বন্ধ না করে ডিজিটাল নিবন্ধন, কিউআর...

চট্টগ্রাম বন্দরের সব জায়গা ২ মাসের মধ্যে দখলমুক্ত হবে : নৌপরিবহন মন্ত্রী

আগামী দুই মাসের মধ্যে দখলকৃত সব জায়গা উদ্ধার করে...