সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিদায়ী আগস্ট মাসে সারা দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৬৬৪ জন অর্থাৎ প্রতিদিন গড়ে ১৫ দশমিক ৫১ জন নিহত হয়েছেন।

গত জুলাইয়ে এ সংখ্যাটি ছিল ১৩ দশমিক ৪১ শতাংশ। সে হিসাবে আগস্টে প্রাণহানি বেড়েছে ১৫ দশমিক ৬৫ শতাংশ।

রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনটি ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে সোমবার আগস্ট মাসের সড়ক দুর্ঘটনার এই প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, সড়কের পাশাপাশি একই সময়ে সাতটি নৌ-দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। পাশাপাশি ৩৪টি রেলপথ দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৬১ জন নারী ও ৫৮ জন শিশু। এর মধ্যে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩৬ দশমিক ৫৯ শতাংশ।

আর মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৫ দশমিক ৬৭ শতাংশ।

বিভাগওয়ারী পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি দুর্ঘটনা ও নিহত হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগটিতে ১৭২টি দুর্ঘটনায় ১৪৪ জন নিহত হন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটে বরিশাল বিভাগে। এই বিভাগে ১৫টি দুর্ঘটনায় ১৪ জন মারা যান।

একক জেলা হিসেবে বগুড়ায় সর্বোচ্চ ৩৭ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাজধানীতে ৪৮টি দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ৫৪ জন আহত হয়েছেন। অতিরিক্ত গতি ও অসচেতনতাকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করে সংস্থাটি এনআরএসসি পুনর্গঠন, প্রযুক্তির নজরদারি এবং সার্ভিস রোড নির্মাণসহ ১২ দফা সুপারিশ করেছে।

এই বিভাগের সব খবর

গাউসিয়া হক কমিটি ইউএসএ শাখার ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বার্লিংটনের ‘গ্র্যান্ড রিগাল ব্যাংকুয়েট হল’–এ ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ইউএসএ শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবি (দ.) ও শোহাদায়ে কারবালা...

আনজুমান ট্রাস্টের ক্যাবিনেট সভা

আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এক জরুরি ক্যাবিনেট সভা রবিবার রাত ৯টায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, আওলাদে রাসূল, পীর–এ–বাঙ্গাল আল্লামা...

ফ্রান্সে গ্যাস বিস্ফোরণে ভবন ধসে বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

ফ্রান্সের প্যারিসের উপকণ্ঠে ওভেরভিলিয়ে শহরে বিস্ফোরণে একটি বাড়ি ধসে বাংলাদেশি পরিবারের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন,...

সর্বশেষ

গাউসিয়া হক কমিটি ইউএসএ শাখার ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বার্লিংটনের ‘গ্র্যান্ড রিগাল ব্যাংকুয়েট হল’–এ ৪...

আনজুমান ট্রাস্টের ক্যাবিনেট সভা

আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এক জরুরি ক্যাবিনেট সভা...

ফ্রান্সে গ্যাস বিস্ফোরণে ভবন ধসে বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

ফ্রান্সের প্যারিসের উপকণ্ঠে ওভেরভিলিয়ে শহরে বিস্ফোরণে একটি বাড়ি ধসে...

রোনালদো-এমবাপ্পেকে টপকে গেলেন হালান্ড

ক্লাব ক্যারিয়ারে দ্রুত ৩০০ গোলে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো এবং...

চসিকের অভিযানে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

নগরীর বহদ্দারহাট এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে...

সরকার কর ব্যবস্থা সহজ করতে পদক্ষেপ নিয়েছে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কর নির্ধারণ নিয়ে...