সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

সরকার কর ব্যবস্থা সহজ করতে পদক্ষেপ নিয়েছে : অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কর নির্ধারণ নিয়ে করদাতাদের মধ্যে বিদ্যমান ভয় দূর করতে দেশের কর ব্যবস্থা সহজ ও অধিকতর স্বচ্ছ করার উদ্যোগ নিয়েছে সরকার।

আজ রোববার সংসদে বাগেরহাট-৪ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. আব্দুল আলীম-এর সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

আমির খসরু স্বীকার করেন, করদাতাদের মধ্যে সাধারণভাবে এমন একটি ভয় রয়েছে যে, কর রিটার্ন, বিশেষ করে সংশোধিত রিটার্ন দাখিল করলে নিরীক্ষার আওতায় পড়তে হবে এবং পরবর্তীতে হয়রানির শিকার হতে হবে।

তিনি বলেন, ‘দেশে করের আওতায় আসা নিয়ে মানুষের মধ্যে যে ভয় রয়েছে, তা সত্য।’

অর্থমন্ত্রী বলেন, মানুষ যাতে স্বেচ্ছায় কর দিতে এগিয়ে আসে, সে লক্ষ্যে সরকার কর ব্যবস্থা সহজ করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, ‘বিভিন্ন কারণে এই ভয় রয়েছে। এ কারণেই মানুষ করের আওতায় আসতে চায় না। তাই সরকার সামগ্রিক কর প্রক্রিয়া সহজ করার কাজ ইতোমধ্যে শুরু করেছে।’

নিরীক্ষার নামে হয়রানি নিয়ে সংসদ সদস্যের উদ্বেগের জবাবে তিনি বলেন, করদাতাদের জন্য বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে অডিট বা নিরীক্ষা একটি মাত্র বিষয়।

অর্থমন্ত্রী বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মধ্যে কর নীতি প্রণয়ন এবং কর প্রশাসন ও বাস্তবায়নকে পৃথক করার দিকে সরকার এগোচ্ছে।

তিনি বলেন, ‘আমরা প্রথমে কর ব্যবস্থার বিভাজনের দিকে এগোচ্ছি- যারা কর আইন ও নীতি প্রণয়ন করবেন এবং যারা তা বাস্তবায়ন করবেন, তাদের পৃথক করা হবে।’

তিনি এ পৃথকীকরণকে একটি গুরুত্বপূর্ণ সংস্কার হিসেবে উল্লেখ করে বলেন, এর মাধ্যমে কর প্রশাসনে দুর্নীতি ও অনাকাঙ্ক্ষিত প্রভাব বিস্তারের সুযোগ অনেকাংশে কমে আসবে।

অর্থমন্ত্রী বলেন, ‘এটি দুর্নীতির একটি বড় সুযোগের ক্ষেত্র ছিল। পৃথকীকরণের মাধ্যমে এই প্রভাব অনেকাংশে কমে আসবে।’

তিনি আরও বলেন, করদাতারা যাতে ভয় বা অপ্রয়োজনীয় জটিলতা ছাড়াই কর পরিশোধ করতে পারেন, সে জন্য কর প্রশাসনে অধিকতর স্বচ্ছতা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমরা বাস্তবায়ন প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা আনতে চাই, যাতে প্রত্যেক করদাতা সহজেই কর দিতে এগিয়ে আসতে পারেন।

আমির খসরু বলেন, বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনো খুবই কম। অতীতে পরিস্থিতির উন্নয়নে নেওয়া উদ্যোগগুলো যথাযথভাবে অব্যাহত না থাকায় বাংলাদেশ অনেক পিছিয়ে পড়েছে।

তিনি বলেন, ‘আমাদের কর-জিডিপি অনুপাত খুবই কম। অতীতে এসব উদ্যোগ অব্যাহত না থাকায় বাংলাদেশ অনেক পিছিয়ে পড়েছে।’

অর্থমন্ত্রী বলেন, কর ব্যবস্থা সহজ করা হলে আরও বেশি মানুষ করের আওতায় আসতে উৎসাহিত হবে।

তিনি বলেন, ‘আমরা যত বেশি ব্যবস্থা সহজ করব, তত বেশি মানুষ এগিয়ে আসবে।’

অর্থমন্ত্রী বলেন, সরকার শুধু অডিট বা নিরীক্ষা-সংক্রান্ত উদ্বেগ নয়, কর পরিশোধে মানুষকে নিরুৎসাহিত করে এমন অন্যান্য সমস্যাও সমন্বিতভাবে সমাধানের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, ‘আমরা এসব সমস্যা একসঙ্গে সমাধানের মাধ্যমে ব্যবস্থা সহজ করার কাজ করছি। খুব শিগগিরই আপনারা এর ফল দেখতে পাবেন।’

এই বিভাগের সব খবর

রোনালদো-এমবাপ্পেকে টপকে গেলেন হালান্ড

ক্লাব ক্যারিয়ারে দ্রুত ৩০০ গোলে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে টপকে গেলেন নরওয়ের আর্লিং হালান্ড। তবে দ্রুত তিনশ গোলের রেকর্ডের মালিক আর্জেন্টিনার লিওনেল...

চসিকের অভিযানে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

নগরীর বহদ্দারহাট এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা অস্থায়ী দোকানের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। আজ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের

মিয়ানমারের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সমঝোতার আওতায় রোহিঙ্গাদের তথ্য যাচাইকরণ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘এই প্রক্রিয়াটি যেন...

সর্বশেষ

রোনালদো-এমবাপ্পেকে টপকে গেলেন হালান্ড

ক্লাব ক্যারিয়ারে দ্রুত ৩০০ গোলে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো এবং...

চসিকের অভিযানে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

নগরীর বহদ্দারহাট এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে...

রোহিঙ্গা প্রত্যাবাসনে যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের

মিয়ানমারের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সমঝোতার আওতায় রোহিঙ্গাদের তথ্য যাচাইকরণ...

ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকারের ভোটগ্রহণ...

মানবিক সহায়তার পাশাপাশি রোহিঙ্গা সংকটের টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানবিক সহায়তার পাশাপাশি রোহিঙ্গা সংকটের...

সাংবাদিকহাউজিং সোসাইটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

নগরীর বায়েজিদ থানাধীন সাংবাদিক হাউজিং সোসাইটি জামে মসজিদ পরিচালনা...