সোমবার, ১২ অক্টোবর ২০২৬

জাতীয় কবি কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ।

ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) এ দিনে না ফেরার দেশে পাড়ি জমান দ্রোহ ও সাম্যবাদের কবি কাজী নজরুল ইসলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন সমাধিতে চিরনিদ্রায় শায়িত কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ‘মৃত্যুঞ্জয়ী নজরুল’ শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও হামদ-নাতের আয়োজন করেছে নজরুল ইনস্টিটিউট। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনেরও পক্ষ থেকেও নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (১৮৯৯ সালের ২৫ মে) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। ডাকনাম ছিল ‘দুখু মিয়া’। শৈশব থেকেই কঠিন দারিদ্র্য মোকাবিলা করে বড় হয়েছেন তিনি।

কবি কাজী নজরুল ইসলাম সৃষ্টিশীল ছিলেন মাত্র ২৩ বছর। নজরুলের এই ২৩ বছরের সাহিত্যজীবনের সৃষ্টিকর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ। তার সাহিত্যকর্ম বাংলাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

কবি নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। তাঁর কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ-বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে। একইসঙ্গে তিনি ছিলেন চিরপ্রেমেরও কবি।

বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ২৪ মে তৎকালীন সরকারের উদ্যোগে ভারত সরকারের অনুমতিতে কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে আনা হয়। তাঁকে দেওয়া হয় জাতীয় কবির মর্যাদা। রাষ্ট্রীয় মর্যাদায় বসবাসের ব্যবস্থা করে রাজধানীর ধানমন্ডিতে কবিকে একটি বাড়ি দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৭৪ সালে কবিকে সম্মানসূচক ডি-লিট উপাধিতে ভূষিত করে। ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়। একই বছরের ২১ ফেব্রুয়ারি একুশে পদকে ভূষিত করা হয় কবিকে।

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি :

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দুদিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘আমারে দেবো না ভুলিতে…’ শীর্ষক এ আয়োজনে জাতীয় কবির জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা, সংগীত ও নৃত্যানুষ্ঠান রয়েছে।

অন্যদিকে নজরুল একাডেমির রয়েছে তিন দিনব্যাপী আয়োজন। আজ সকালে নজরুল একাডেমির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধিতে ফাতেহা পাঠ ও ফুলেল শ্রদ্ধা নিবেদন ছাড়াও বাদ জোহর কবির সমাধিসংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হবে মিলাদ মাহফিল। আগামীকাল বিকাল সাড়ে ৫টায় মগবাজারের বেলালাবাদ কলোনিতে নজরুল একাডেমির ‘কাজী নজরুল ইসলাম মিলনায়তনে’ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৯ আগস্ট বিকাল সাড়ে ৫টায় একই মিলনায়তনে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী আয়োজনের সমাপনী অনুষ্ঠান।

এই বিভাগের সব খবর

হাসানের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

পেসার হাসান মাহমুদের হ্যাটট্রিকে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ২৪০ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। প্রথম ইনিংসে ৩৪৬ রান করেছিল বাংলাদেশ। ফলে প্রথম ইনিংস...

বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা

জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশন বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি এ দেশে দ্বিতীয় একটি কাফকো স্থাপনের বিষয়েও আগ্রহী। আজ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর...

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ শুরু

জেলায় সেনাবাহিনীর উদ্যোগে আজ থেকে ১০ দিনব্যাপী যানবাহন মেরামত প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে...

সর্বশেষ

হাসানের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

পেসার হাসান মাহমুদের হ্যাটট্রিকে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম...

বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা

জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশন বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে...

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ শুরু

জেলায় সেনাবাহিনীর উদ্যোগে আজ থেকে ১০ দিনব্যাপী যানবাহন মেরামত...

কল্পলোক আবাসিক এলাকায় খেলার মাঠ ও পার্ক সংস্কার কাজ উদ্বোধন

নগরের প্রতি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ গড়ার অঙ্গীকার...

চিটাগাং সিনিয়রস’ ক্লাবে সিনেম্যাক্সের উদ্বোধন

চিটাগাং সিনিয়রস’ ক্লাব লিমিটেডের উদ্যোগে গত ৮ অক্টোবর ক্লাব...

শহরকে ভালোবাসলে নাগরিক দায়িত্বও পালন করতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শহরকে...