রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবি’র অনুদান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার বরকল উপজেলার ছোট হরিণায় শিক্ষা প্রতিষ্ঠান এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে অনুদান প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ছোট হরিণা জোন।

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আজ বৃহস্পতিবার সকালে হরিণা জোন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় এসব আর্থিক অনুদান প্রদান করেন ছোট হরিণা জোনের জোন কমান্ডার লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।

এসময় বিজিবির অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এসময় ভূষণছড়া ইউনিয়নের ফারুক-ই-আযম (রাঃ) হেফজখানা ও এতিমখানার ছাত্রদের আর্থিক অনুদান, এলাকার বসতবাড়ি মেরামতের জন্য ১টি অসহায় পরিবারের মাঝে ঢেউটিন, ৩টি পরিবারের মাঝে আর্থিক অনুদান, দরিদ্র ও অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের উন্নত চিকিৎসা, সন্তানের লেখাপড়ার খরচ বাবদ আর্থিক অনুদান, ২টি সেলাই মেশিন এবং ১টি পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয়।

অনুদান প্রদানকালে জোন কমান্ডার লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বাসস’কে বলেন, বিজিবি শুধু দেশের সীমান্ত রক্ষা নয়, মানুষের কল্যাণে কাজ করাকেও নিজেদের দায়িত্ব বলে মনে করে। বিজিবি এ অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ছোট হরিণার বিভিন্ন দুর্গম এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে।

সমাজের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ছোট হরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...