বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

৩৫ বছর পর আজ রাষ্ট্রপতি নির্বাচন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী দলটির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে নির্বাচন সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে আমাদের যত ধরনের প্রস্তুতি প্রয়োজন, তা আমরা সম্পন্ন করেছি। আমাদের প্রস্তুতির মধ্যে কোনো ঘাটতি নেই। আমাদের বিশ্বাস, সুন্দর একটা নির্বাচন সম্পন্ন করতে পারব।’

বুধবার রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি বিষয়ে সিইসি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের দিকে বিশ্ববাসী তাকিয়ে আছে। সুতরাং এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এটা আমার জন্য একটা ভাগ্যের ব্যাপার।

সিইসি বলেন, ‘১৯৯১ সালে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। এরপরে কিন্তু আর হয়নি। এ কারণে আমরা রাষ্ট্রপতি নির্বাচন করে অভ্যস্ত না। সংসদ সচিবালয় যেখানে গভীরভাবে ইনভলভ থাকে , তারাও এই ধরনের কার্যক্রম করে অভ্যস্ত না। তারপরও আমরা যত রকমের এক্সারসাইজ সম্ভব ও দরকার, সেটা করেছি। যাতে করে আমাদের পুরো প্রক্রিয়ার মধ্যে কোনো গ্যাপ না হয়।’

তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার সংখ্যা হচ্ছে ৩৪৯ জন। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণের শুরুতে যখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার এবং বিরোধী দলীয় নেতা ভোট দেবেন, তখন লাইভ টেলিকাস্ট হবে। এরপর ৫টার সময় ভোট গণনা শুরু হলে আবারও লাইভ টেলিকাস্ট হবে। সংসদ সদস্যরা যেহেতু ভোটার, ভোট দিয়েই চলে যাবেন এমন না, তারা উপস্থিত থাকতে পারবেন। এমনকি ওনারা ভোট গণনার সময়ও থাকতে পারবেন।

তিনি আরও জানান, ভোটগ্রহণ শেষে কোন প্রার্থী কতটি ভোট পেল, কতটি ভোট বাতিল বা নষ্ট হলো, সংখ্যাগুলো সব বিস্তারিত ঘোষণা করা হবে। যিনি বিজয়ী হবেন বা যিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন, তার নাম ঘোষণা করা হবে। এরপর গেজেট প্রকাশ করা হবে।

এই বিভাগের সব খবর

রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবি’র অনুদান

জেলার বরকল উপজেলার ছোট হরিণায় শিক্ষা প্রতিষ্ঠান এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে অনুদান প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ছোট হরিণা জোন। সম্প্রীতি ও...

চট্টগ্রামের সিভিল সার্জন ওএসডি

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে। একইসঙ্গে কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য...

বান্দরবান সীমান্তে ১৪ মিয়ানমার নাগরিকের আত্মসমর্পণ

বান্দরবানের আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার পর ১৪ জন মিয়ানমার নাগরিক স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) আলীকদম ব্যাটালিয়নের ৫৭ বিজিবির...

সর্বশেষ

রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবি’র অনুদান

জেলার বরকল উপজেলার ছোট হরিণায় শিক্ষা প্রতিষ্ঠান এবং দরিদ্র...

চট্টগ্রামের সিভিল সার্জন ওএসডি

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে বিশেষ...

বান্দরবান সীমান্তে ১৪ মিয়ানমার নাগরিকের আত্মসমর্পণ

বান্দরবানের আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ...

প্যারোলে মুক্তি, স্বামীকে শেষ বিদায় দীপু মনির

স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি...

সেবার ৫০ বছর পূর্তি, রোটারি ক্লাব আগ্রাবাদের ইনস্টলেশন

সেবার ৫০ বছর পূর্তি উপলক্ষে রোটারি ক্লাব অব আগ্রাবাদের...

আজ বাংলাদেশে আসছেন পীর সাবির শাহ্‌

আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায়...