মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে : অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন-সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের  তিনি এ কথা জানান।

নতুন পে-স্কেল কবে থেকে বাস্তবায়িত হবে-এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে।’ তবে এ বিষয়ে আরো আলোচনা প্রয়োজন বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘সবই হবে। তবে আরো কিছু বিষয়ে আলোচনা প্রয়োজন। আজ একটি দিক নিয়ে আলোচনা করেছি। অন্যান্য আরো বিষয় রয়েছে। সেসব বিষয়ে আলোচনা শেষে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া হলে তা আপনাদের সামনে তুলে ধরা হবে।’

পে-স্কেল ঘোষণার ক্ষেত্রে সরকার সব বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও জানান তিনি। এ সময় অর্থমন্ত্রী সবাইকে ধৈর্য ধরারও আহ্বান জানান।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

এই বিভাগের সব খবর

আগস্টের প্রথম ১৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪১.৪ শতাংশ

চলতি আগস্ট মাসের প্রথম ১৬ দিনে দেশে ১ দশমিক ৭৮৮ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, যা ২০২৫ সালের একই সময়ে আসা ১ দশমিক ২৬৪...

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিতব্য নারী এশিয়া কাপ এবং জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের জন্য নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী...

বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ছয় মাস বা ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টি দেশের জনগণই মূল্যায়ন করবে।...

সর্বশেষ

আগস্টের প্রথম ১৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪১.৪ শতাংশ

চলতি আগস্ট মাসের প্রথম ১৬ দিনে দেশে ১ দশমিক...

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিতব্য নারী এশিয়া কাপ এবং...

বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ছয় মাস বা ১৮০...

মাহদীসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সদস্য আটক

অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির...

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির...

৮১ বছরে পা দিলেন কিংবদন্তি অভিনেত্রী শবনম

বাংলা ও উর্দু চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শবনমের ৮১তম জন্মদিন...