বুধবার, ১২ আগস্ট ২০২৬

জশনে জুলুছ উপলক্ষ্যে আনজুমান ফোর্সের প্রস্তুতি সভা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আসন্ন ১২ই রবিউল আউয়াল ঐতিহাসিক পবিত্র জশনে জুলুছে ঈদ–এ মিলাদুন্নবী (দ.) উদযাপন এবং আওলাদে রাসূল, হুযুর কেবলা (মু.জি.আ.)-গণের সফরকালীন অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে আনজুমান ফোর্সের এক সর্বাত্মক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ আগস্ট বহদ্দারহাটস্থ এ.আর কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোর্সের পরিচালক ও আনজুমান ক্যাবিনেট সদস্য মাহমুদ নেওয়াজ। সভা পরিচালনা করেন ফোর্সের পরিচালক ও আনজুমান ক্যাবিনেট সদস্য মোহাম্মদ হোসাইন খোকন।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোর্সের মহাপরিচালক এবং আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু)। ফোর্সের পরিচালক, টিম লিডার ও উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি এখানে শুধু ফোর্সের মহাপরিচালক বা আনজুমানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আসিনি, এসেছি আপনাদের একজন সহকর্মী হিসেবে। অতীতে এএসএফ ছিল, যা বিলুপ্ত হয়ে পরবর্তীতে ‘আনজুমান ভলান্টিয়ার‘ গঠন করা হয়। বর্তমানে তারই আধুনিক ও সুসংগঠিত রূপ হচ্ছে ‘আনজুমান ফোর্স‘। এ বিষয়ে আনজুমান ক্যাবিনেট সভা থেকে বিস্তারিত আলোচনা সাপেক্ষে সুনির্দিষ্ট নির্দেশনা শীঘ্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে। তিনি আরও জোর দিয়ে বলেন– অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সিলসিলাহের প্রতি সর্বোচ্চ আদব বজায় রাখতে হবে। হুযুর কেবলা (মু.জি.আ.)-গণের সফরকালীন নিরাপত্তাসহ আগত সাধারণ পীরভাই ও সর্বস্তরের ভক্ত–অনুরাগীদের সাথে সর্বদা বিনম্র ও সদ্ব্যবহার করতে হবে। আপনারা সম্মুখ সারির সেবক; তাই সর্বোচ্চ ত্যাগ, ধৈর্য, শৃঙ্খলা ও বিচক্ষণতার পরিচয় দেওয়াই আপনাদের প্রধান দায়িত্ব। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন– আনজুমান ট্রাস্ট একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও দ্বীনি সংস্থা। তাই আমাদের সকল কর্মকান্ডে সেটিরই প্রতিফলন থাকতে হবে। পোশাকে নয়, বরং নিষ্ঠাপূর্ণ ও দায়িত্বশীল কাজের মাধ্যমে আপনাদের তা প্রমাণ করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন আনজুমান ট্রাস্টের অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দীন (সাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), ক্যাবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, আনজুমান সদস্য আসফাক আহমেদ, আনজুমান সদস্য ও দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, আনজুমান সদস্য ড. মুহাম্মদ সাইফুল আলম, তৌহিদুল করিম ও মোহাম্মদ ইলিয়াছ।

এছাড়াও উপস্থিত ছিলেন ফোর্সের কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিত্ব আজহারুল হক আজাদ, মো: আলী, আলী আবছার, কামাল উদ্দীন, রাশেদ হোসেন, সাজ্জাদ খান, আবুল আলম আব্দুল্লাহসহ বিভিন্ন টিমের টিম লিডার এবং তিন শতাধিক নিবেদিতপ্রাণ ফোর্স সদস্য।

সভা শেষে আনজুমান ফোর্স দ্বারা সিলসিলাহের যথাযথ খেদমত আঞ্জাম দেওয়া, আগামী পবিত্র জশনে জুলুছের সর্বাঙ্গীন সাফল্য এবং সংশ্লিষ্ট সকলের ইহকাল ও পরকালের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. মুহাম্মদ সাইফুল আলম।

এই বিভাগের সব খবর

বাংলাদেশকে বৈশ্বিক হালাল হাব হিসেবে গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশে একটি শক্তিশালী ও আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন । আজ বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ...

খলনায়ক ডনের জামিন নামঞ্জুর

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) কে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ...

কাপ্তাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমনের বীজ বিতরণ

জেলার কাপ্তাইয়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক কৃষকের মাঝে আজ বিনামূল্যে রোপা আমন জাতের বীজ বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বুধবার সকাল সাড়ে...

সর্বশেষ

বাংলাদেশকে বৈশ্বিক হালাল হাব হিসেবে গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশে একটি শক্তিশালী ও আন্তর্জাতিক...

খলনায়ক ডনের জামিন নামঞ্জুর

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) কে...

কাপ্তাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমনের বীজ বিতরণ

জেলার কাপ্তাইয়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক কৃষকের মাঝে...

চাঁদাবাজির মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড

চট্টগ্রামের হাটহাজারী থানার চাঁদাবাজি  মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক...

অবশেষে বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা

দীর্ঘ এক দশকের লিভ-ইন সম্পর্কের অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের...

আজ পবিত্র আখেরি চাহার সোম্বা

পবিত্র আখেরি চাহার সোম্বা আজ বুধবার। হিজরি ২৩ সনের...