বুধবার, ১২ আগস্ট ২০২৬

প্রতিটি নাগরিককে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রীর

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রতিটি নাগরিককে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, দেশে সবুজ, পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সরকার ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে। তাই প্রতিটি নাগরিককে নিজ নিজ উদ্যোগে অন্তত একটি করে গাছের চারা রোপণ করে এই ঐতিহাসিক কর্মসূচিতে শরিক হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

আজ চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘী মাঠে চট্টগ্রাম উত্তর বন বিভাগের উদ্যোগে ও চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মীর হেলাল বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার। জনগণের কাছে জবাবদিহি রক্ষা করেই আমরা রাষ্ট্র পরিচালনা করছি। আমরা যা বলি, তা বাস্তবে রূপ দান করি। শুধু সরকারের মুখের দিকে তাকিয়ে না থেকে সাধারণ মানুষকেও নিজ উদ্যোগে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

পরিবেশ রক্ষায় গাছের অপরিসীম ভূমিকার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, গাছ কেবল অক্সিজেন দেয় না; বায়ুদূষণ রোধ, তাপমাত্রা নিয়ন্ত্রণ, মাটির ক্ষয় ও পাহাড় ধস রোধ এবং বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া মানুষের জীবন-জীবিকা, ওষুধ, কাঠ ও ফলমূলের যোগান নিশ্চিতের পাশাপাশি গাছ জীববৈচিত্র্য রক্ষায় একটি খুদে প্রতিবেশ ব্যবস্থা হিসেবে কাজ করে। তাই বৃক্ষরোপণ কেবল সৌন্দর্যবর্ধন নয়, বরং নিরাপদ ভবিষ্যতের জন্য এক অপরিহার্য বিনিয়োগ।

বন বিভাগের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রতিমন্ত্রী বলেন, অতীতের কাগজ-কলমের তথ্যের সাথে বাস্তবতার মিল না পাওয়া অত্যন্ত দুঃখজনক। কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার গাছ কেটে বাইরে বিক্রির অপচেষ্টার কারণে আজ পরিবেশ ধ্বংসের মুখে পড়েছে। কিন্তু আমরা এই ধরনের ফাঁকিবাজি বরদাশত করব না। আমরা যা বলব, তা বাস্তবে কার্যকর হতে হবে।

মীর হেলাল আরও বলেন, অতীতে যে পরিমাণ বন উজাড় করা হয়েছে, তার ক্ষতিপূরণ করতে হলে প্রয়োজন ব্যাপক বৃক্ষরোপণ।

প্রতিমন্ত্রী বলেন, দূরদর্শী প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেই দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিটি পরিবার যদি তাদের সন্তানের নামে একটি করে বৃক্ষ রোপণ ও পরিচর্যা করে, তবে তা দেশের পরিবেশ পুনরুদ্ধারে এক বিপ্লব ঘটাবে এবং একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

চট্টগ্রামের ‘বৃক্ষরোপণ অভিযান ও ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা’ উদ্বোধন করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি সবাইকে গাছ লাগানো এবং...

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয়। সাধারণ মানুষকে অভাবের মধ্যে রেখে কিংবা তাদের মুখ বন্ধ করে কোনো...

ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল ও প্রবৃদ্ধির জায়গায় নিতে পদক্ষেপ নিয়েছে সরকার : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে প্রথমে...

সর্বশেষ

চট্টগ্রামে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

চট্টগ্রামের ‘বৃক্ষরোপণ অভিযান ও ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা’ উদ্বোধন করেছেন...

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা...

ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল ও প্রবৃদ্ধির জায়গায় নিতে পদক্ষেপ নিয়েছে সরকার : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর লক্ষ্যে...

বিয়ে করেছেন অভিনেত্রী সোহানা সাবা

দীর্ঘদিন ধরেই একমাত্র সন্তানকে ঘিরে নিজের জীবন কাটাচ্ছেন অভিনেত্রী...

পাঁচলাইশে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের গেটে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...