সোমবার, ১০ আগস্ট ২০২৬

চমেকের সৌন্দর্যবর্ধনে এপিক হেলথ কেয়ারের দারুণ উদ্যোগ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ঐতিহ্যবাহী বটতলার সৌন্দর্যবর্ধন, আধুনিকায়ন এবং সেবাগ্রহীতাদের জন্য আরও স্বস্তিদায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে উদ্যোগ নিয়েছে এপিক হেলথ কেয়ার লিমিটেড।

এই উদ্যোগের আওতায় বটতলায় দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও পরিবেশ উন্নয়নের কাজ করা হয়েছে। হাসপাতালের বিভিন্ন সেবা নিতে আসা রোগী ও স্বজনদের অপেক্ষার সময়ের ক্লান্তি ও মানসিক চাপ কিছুটা লাঘবের পাশাপাশি হাসপাতাল প্রাঙ্গণের সৌন্দর্য ও নান্দনিকতা বৃদ্ধিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বটতলার সংস্কার ও আধুনিকায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সৌন্দর্যবর্ধনে এপিক হেলথ কেয়ারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পরিচ্ছন্ন ও সুন্দর চমেক গড়ে তুলতে এর আগেও এপিক হেলথ কেয়ার ডাস্টবিন বিতরণসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ভবিষ্যতেও তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে—এটাই প্রত্যাশা।”

এপিক হেলথ কেয়ার লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব টি. এম. হান্নান বলেন, “স্বাস্থ্যসেবা শুধু চিকিৎসা প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়; একটি পরিচ্ছন্ন, সুন্দর ও মানবিক পরিবেশও সুস্থতার অংশ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নে অবদান রাখতে পেরে আমরা আনন্দিত। পরিচ্ছন্ন ও আধুনিক চমেক গড়ে তুলতে এপিক হেলথ কেয়ারের এ ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।”

অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ার লিমিটেডের পক্ষে আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন, ডিজিএম সৌমেন পালিত, ডিজিএম সুমন রঞ্জন ভৌমিক, ডিজিএম আমিরুল ইসলাম সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশকে আরও পরিচ্ছন্ন, সুন্দর ও সেবাবান্ধব করে তুলতে এর আগেও বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছে এপিক হেলথ কেয়ার লিমিটেড। ধারাবাহিক এই কার্যক্রমের অংশ হিসেবেই এবার হাসপাতালের ঐতিহ্যবাহী বটতলার সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে এগিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম চেম্বারে হচ্ছে ৫৭ স্ট্যান্ডিং সাব-কমিটি, নাম জমার আহ্বান

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ৫৭টি স্ট্যান্ডিং সাব-কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। এসব সাব-কমিটির মাধ্যমে চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন সমস্যা, সংকট...

বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিকাল সোয়া ৪টায় চট্টগ্রামের ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর...

দেশের মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন : ইসি

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ৩১ জুলাই পর্যন্ত দেশের মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। তিনি...

সর্বশেষ

চট্টগ্রাম চেম্বারে হচ্ছে ৫৭ স্ট্যান্ডিং সাব-কমিটি, নাম জমার আহ্বান

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ৫৭টি...

বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন...

দেশের মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন : ইসি

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন,...

সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার

সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন হককে গ্রেফতার...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মাতারবাড়ি আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন। কক্সবাজারের...