সোমবার, ১০ আগস্ট ২০২৬

দেশের মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন : ইসি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ৩১ জুলাই পর্যন্ত দেশের মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। তিনি জানান, গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশের ভোটারের সংখ্যা বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন। আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আপাতত এটা নিয়েই হবে। তবে তারিখ পরিবর্তন হওয়ায় কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নিলে পরবর্তীতে এই তালিকাটি সম্পূরক তালিকা হিসেবে আসবে। ইসি সচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আচরণ বিধিমালা আজ আইন মন্ত্রণালয় পাঠানো হয়েছে। এতে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের আচরণ বিধিমালা পাঠানো হয়েছে বলে তিনি জানেন।

তিনি বলেন, আইন সংশোধনের বিষয়টা এখনো পর্যন্ত পাঠানো হয়নি। নথিটি প্রক্রিয়াধীন আছে এটা সম্পন্ন হয়ে গেলে সেটাও পাঠিয়ে দিব। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ইসি সচিব বলেন, আজ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে। বিএনপির প্রতিনিধি দল আজ সকালে মনোনয়নপত্র নিয়ে গেছেন। এখনো পর্যন্ত আর কেউ, কোনো দল বা কোনো প্রার্থী এসে মনোনয়নপত্র নেয়নি। শুধুমাত্র বিএনপি দুটি ফরম নিয়েছে।

এই বিভাগের সব খবর

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয় : পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় কমেছে পাসের সংখ্যা। এবার পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ। গতবছর ছিল ৭২ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার...

লিড প্লাটিনাম সনদ পেল পাহাড়তলী টেক্সটাইলস

পরিবেশবান্ধব ও দায়িত্বশীল উৎপাদনে অনন্য মাইলফলক অর্জন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ইস্পাহানির শতভাগ রপ্তানিমুখী স্পিনিং মিল পাহাড়তলী টেক্সটাইলস লিমিটেড। যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং...

সর্বশেষ

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয় : পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় কমেছে পাসের সংখ্যা। এবার পাসের...

লিড প্লাটিনাম সনদ পেল পাহাড়তলী টেক্সটাইলস

পরিবেশবান্ধব ও দায়িত্বশীল উৎপাদনে অনন্য মাইলফলক অর্জন করেছে দেশের...

দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে...

চমেকের সৌন্দর্যবর্ধনে এপিক হেলথ কেয়ারের দারুণ উদ্যোগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ঐতিহ্যবাহী বটতলার সৌন্দর্যবর্ধন, আধুনিকায়ন এবং...

চট্টগ্রাম চেম্বারে হচ্ছে ৫৭ স্ট্যান্ডিং সাব-কমিটি, নাম জমার আহ্বান

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ৫৭টি...