বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম একাডেমির ২৫ বছর পূর্তি অনুষ্ঠান

উস্তাদ আজিজুল ইসলাম ও খালেদা আউয়ালকে সম্মাননা প্রদান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম একাডেমির ২৫ বছর পূর্তি উৎসবে গতকাল শুক্রবার দ্বিতীয় দিনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেছেন, চট্টগ্রাম একাডেমি চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের বিষয়গুলো চিহ্নিত করে তা জনসম্মুখে উপস্থাপন করে চলেছে গত ২৫ বছর ধরে। ২৫ বছরের একটা প্রতিষ্ঠানের শেকড় অনেক গভীরে প্রোথিত। ২৫ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম একাডেমি আজ সম্মাননা প্রদান করেছে দুই বরেণ্য ব্যক্তিত্বকে যার একজন সুর সাধক ক্যাপ্টেন উস্তাদ আজিজুল ইসলাম ও অন্যজন নারী জাগরণের প্রতিকৃৎ খালেদা আউয়াল। ক্যাপ্টেন উস্তাদ আজিজুল ইসলাম বাঁশির সুরে মানুষের জীবনকে রাঙিয়েছেন। আর খালেদা আউয়াল সমাজসেবায় নিবেদিত থেকে নারীদের যোগ্য জায়গায় পৌঁছে দিতে ভূমিকা রেখেছেন।

চট্টগ্রাম একাডেমির ২৫ বছর পূর্তি অনুষ্ঠানের ২য় দিনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। কবি–কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা, লেখক পারভিন জালাল, প্রাবন্ধিক নিজামুল ইসলাম সরফী। অনুভূতি ব্যক্ত করেন সম্মাননাপ্রাপ্ত দুই ব্যক্তিত্ব ক্যাপ্টেন (অব.) উস্তাদ আজিজুল ইসলাম ও নারী ব্যক্তিত্ব খালেদা আউয়াল। উপস্থিত ছিলেন উদযাপন পরিষদ আহ্বায়ক ড. আনোয়ারা আলম, একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিয়া ও সদস্য সচিব শারুদ নিজাম। সকালে ছড়াকার উৎপলকান্তি বড়ুয়ার সভাপতিত্বে কবিতা ও ছড়া পাঠে অংশ নেন–জামাল উদ্দিন বাবুল, আজিজ রাহমান, আবুল কালাম বেলাল, ওবায়দুল সমীর, অমিত বড়ুয়া, আবু তালেব বেলাল, ইসমাইল জসীম প্রমুখ।

সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের কথাসাহিত্যে বৈচিত্র্য শীর্ষক আলোচনায় অংশ নেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক ড. হরিশংকর জলদাস, কথাসাহিত্যিক নাসের রহমান, গল্পকার তহুরীন সবুর ডালিয়া, কথাসাহিত্যিক ড. আজাদ বুলবুল, গল্পকার বিচিত্রা সেন। সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক দীপক বড়ুয়া।

সকাল সাড়ে ১১টায় কবি অরুণ শীলের সভাপতিত্বে চট্টগ্রামের শিশুসাহিত্যে মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন কবি বিপুল বড়ুয়া, ছড়াকার জসীম মেহবুব, ছড়াকার রমজান মাহমুদ, কবি বাসুদেব খাস্তগীর ও অনুবাদক ফারজানা রহমান শিমু।

দ্বিতীয় অধিবেশন বিকেল ৪.০০টায় কবিতা ও ছড়া পাঠে সভাপতিত্ব করেন কবি সৈয়দ খালেদুল আনোয়ার। অংশ নেন নাজিমুদ্দীন শ্যামল, তৌফিকুল ইসলাম চৌধুরী, সৈয়দ জিয়াউদ্দীন, ড. শাহনাজ পারভীন, হিমেল ইসহাক, ড. বিকিরণ বড়ুয়া, নিলুফা ইয়াসমিন জয়িতা, মুহাম্মদ শাহাদাৎ হোসেন, মুহাম্মদ সিরাজুল হক চৌধুরী প্রমুখ।

বিকেল ৫.০০টায় ঐতিহ্যের চট্টগ্রাম, গৌরবের চট্টগ্রাম একাডেমি শীর্ষক আলোচনায় অংশ নেন আলোচক অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া, মো. ওসমান গনি, অধ্যাপক মোহাম্মদ রোকন উদ্দিন, অধ্যাপক ফাতেমা জেবুন্নেসা, অধ্যাপক ববি বড়ুয়া, ডা. সরওয়ার কামাল পাশা। সভাপতিত্ব করেন একাডেমির সাবেক মহাপরিচালক প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী।

এর পরপরই শুরু হয় একাডেমির ২৫ বছর পূর্তি স্মারক সংকলন ‘ঐতিহ্যের চট্টগ্রাম’–এর পাঠ উন্মোচন। এতে সভাপতিত্ব করেন সংকলনের সম্পাদক নেছার আহমদ। আলোচনায় অংশ নেন প্রফেসর ড. ওবায়দুল করিম, প্রাবন্ধিক মুহাম্মদ মুজিবুর রহমান, ড. সেলিম জাহাঙ্গীর, কথাসাহিত্যিক বিপুল বড়ুয়া, কবি আজিজ রাহমান ও কবি আবুল কালাম বেলাল। এর পূর্বে বিকেল ৪টায় আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রমা অবন্তীর পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশন করে ওড়িশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার এবং আয়েশা হক শিমুর পরিচালনায় দলীয় সংগীত ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করে উঠোন সাংস্কৃতিক কেন্দ্র। শেষে রাত ৮টায় কবি নাট্যকার কাসেম আলী রানার সভাপতিত্বে কবিতা ও ছড়া পাঠে অংশ নেন শাহাবউদ্দিন শামীম, এমিলি মজুমদার, সুবর্ণা চৌধুরী, সেবপ্রিয় বড়ুয়া সিদ্ধার্থ, সুভাষ সর্ববিদ্যা, অপু চৌধুরী, সিমলা চৌধুরী, বনানী শেখর রুদ্র, কাকলী দাশগুপ্তা, সৌভিক চৌধুরী, প্রিয়াংকা সরকার প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী আয়েশা হক শিমু, কবি মর্জিনা আখতার ও প্রাবন্ধিক কাঞ্চনা চক্রবর্তী।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...