বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

চট্টগ্রামে পাঁচ কিমি সড়কে লাগানো হবে ২৩০০ তালগাছ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

প্রকৃতির খামখেয়ালিপনায় বজ্রপাতে প্রাণহানি এখন নিয়মিত ঘটনা। এই ঝুঁকি থেকে পরিবেশ ও মানুষকে বাঁচাতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জেলার মিরসরাইয়ের তরুণ কৃষি উদ্যোক্তা ও প্রকৃতিপ্রেমী মো. ওমর শরীফ। উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়কের ৫ কিলোমিটার এলাকাজুড়ে তিনি ২ হাজার ৩০০ তালগাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছেন।

বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার কাটাছরা ইউনিয়নের ছত্তর ভূঁইয়ারহাট এলাকায় আনুষ্ঠানিক চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হয়।

উদ্বোধনী আয়োজনে মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, ‘কালের বিবর্তনে আমাদের দেশ থেকে তাল ও খেজুর গাছ প্রায় হারিয়ে যেতে বসেছে। অথচ পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং বিশেষ করে বজ্রপাত রোধে তালগাছের ভূমিকা অপরিসীম। ওমর শরীফের এই সময়োপযোগী ও দায়িত্বশীল উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’ তিনি পরিবেশ রক্ষায় এই চারাগুলোর সঠিক পরিচর্যা করতে স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানান।

উদ্যোক্তা ওমর শরীফ বলেন, ‘প্রতিবছরই বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করে থাকি। কিন্তু বর্তমানে বজ্রপাতের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া।’

তিনি জানান, ঠাকুরদীঘি থেকে ছত্তর ভূঁইয়ারহাট পর্যন্ত ৫ কিলোমিটার দীর্ঘ সড়কের দুই পাশে ধাপে ধাপে এসব তালের চারা রোপণ করা হবে।

জোহরা অ্যাগ্রো ফার্মস অ্যান্ড নার্সারির ব্যবস্থাপনা পরিচালক ওমর শরীফের এই প্রশংসনীয় উদ্যোগে সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আলিউল কবির ইকবাল, কাটাছরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।

এই বিভাগের সব খবর

গণঅভ্যুত্থান দিবসে চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন

যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় চট্টগ্রামে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আর বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নগরীর...

জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ালে শহীদদের আত্মা শান্তি পাবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমাদের সবাইকে জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে। আমরা যদি স্ব স্ব অবস্থান থেকে জুলাই যোদ্ধাদের...

রাঙামাটিতে দুর্বৃত্তদের ‎কেটে দেওয়া পেঁপে বাগান পরিদর্শন করলেন দীপেন দেওয়ান

শহরের আসামবস্তিস্থ ব্রাক্ষণটিলায় দুর্বৃত্তদের কেটে দেওয়া ক্ষতিগ্রস্ত পেঁপে বাগান পরিদর্শন করেছেন সাবেক মন্ত্রী ও রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি। আজ বুধবার সকালে তিনি সরেজমিনে...

সর্বশেষ

গণঅভ্যুত্থান দিবসে চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন

যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় চট্টগ্রামে পালিত হয়েছে ‘জুলাই...

জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ালে শহীদদের আত্মা শান্তি পাবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

রাঙামাটিতে দুর্বৃত্তদের ‎কেটে দেওয়া পেঁপে বাগান পরিদর্শন করলেন দীপেন দেওয়ান

শহরের আসামবস্তিস্থ ব্রাক্ষণটিলায় দুর্বৃত্তদের কেটে দেওয়া ক্ষতিগ্রস্ত পেঁপে বাগান...

জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, জুলাই...

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত...