বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ালে শহীদদের আত্মা শান্তি পাবে : চসিক মেয়র

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমাদের সবাইকে জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে। আমরা যদি স্ব স্ব অবস্থান থেকে জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়াতে পারি পারি তাহলে শহীদদের আত্মা শান্তি পাবে।

আজ বুধবার (৫ আগস্ট) দুপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত তিনদিন ব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, ২০২৪ এর গণঅভ্যুত্থান শেখ হাসিনার নির্যাতন নিষ্পেষণ, দুর্নীতি, লুটপাট, দুঃশাসন, ও বৈষম্যের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ। এই বিস্ফোরণের ফলশ্রুতিতে আমরা একটি নতুন সরকার পেয়েছি। আমাদের গণতান্ত্রিক অধিকার, কথা বলার স্বাধীনতা, আইনের শাসন, মানবাধিকার, ভোটের অধিকার ফিরে পেয়েছি।

তিনি বলেন, আমি এটা করেছি থেকে আমরা এটা করেছি বলতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা সবাই মিলে এটা করেছি বলতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে বিভেদ থেকে যাবে। জুলাই-গণঅভ্যুত্থান কোন একক দল বা গোষ্ঠীর নয়, আমরা সবাই মিলে আন্দোলন করেছি এবং সবাই মিলে গণ-অভ্যুত্থানের ফল ভোগ করছি।

আমাদেরকে দলীয় স্বার্থের উর্ধ্বে উঠে মানবতাকে সামনে আনতে হবে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহ্ নওয়াজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শহীদুল হক, সাংবাদিক মউনুদ্দিন কাদেরী শওকত, ওসমান গণি মনসুর, মুস্তফা নঈম, মিঞা মো. আরিফ, সালেহ নোমান, হাসান মুকুল প্রমুখ। অনুষ্ঠানের প্রথম দিনে কুরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...