বুধবার, ৫ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে সভা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগষ্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাম্মৎ জেবুন্নেসার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম।

সভায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা, জমে থাকা পানি পরিষ্কার করা এবং ব্যক্তিগত সুরক্ষার ওপর সর্বাধিক জোর দেওয়া হয়। জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ কমানো সম্ভব বলে বক্তারা মত প্রকাশ করেন।

বক্তরা বাড়ির আশপাশে টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার বা পাত্রে তিন দিনের বেশি যেন পানি জমে না থাকে। পরিষ্কার ও জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশা ডিম পাড়ে, তাই নিয়মিত এসব স্থান পরিষ্কার ও ধ্বংস করা। দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করা এবং মশা তাড়ানোর ক্রিম বা স্প্রে ব্যবহার করার অনুরোধ জানানো হয় সভায়। এছাড়াও জ্বর বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং নিজে থেকে কোনো ওষুধ না খাওয়ার পরামর্শ দেন বক্তারা।

এই বিভাগের সব খবর

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে এই স্মৃতি জাদুঘরের দুয়ার...

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী বলেন, কোনো একক দেশ বা সরকারের পক্ষে এই অপরাধ সম্পূর্ণরূপে দমন করা সম্ভব নয়। আইনশৃঙ্খলা...

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগ এবং আরো বেশি দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন,...

সর্বশেষ

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে...

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে গুরুত্বারোপ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই...