শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত

- Advertisement -
Single page 1st Paragraph

২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে।

এসএসসিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৩২টি পত্রের এবং এইচএসসিতে ৭৩টি পত্রের সিলেবাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বুধবার (১৫ জুন) বোর্ডের ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করা হয়।

জানা গেছে, এসএসসিতে বাংলা ১ম পত্র, বাংলা ২য় পত্র, ইংরেজি ১ম পত্র, ইংরেজি ২য় পত্র, গণিত, আইসিটি, রসায়ন, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচিতি, বিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস, ভূগোল ও পরিবেশ, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, চারু ও কারুকলা, ক্যারিয়ার শিক্ষা, শরীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, আরবি, সংস্কৃত, পালি ও সংগীত বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে।

আর এইচএসসিতে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, আইসিটি, পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র, রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র, উচ্চতর গণিত প্রথম ও দ্বিতীয় পত্র, ইতিহাস প্রথম ও দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম ও দ্বিতীয় পত্র, পৌরনীতি ও সুশাসন প্রথম ও দ্বিতীয় পত্র, অর্থনীতি প্রথম ও দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা প্রথম ও দ্বিতীয় পত্র, সমাজবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র, সমাজকর্ম প্রথম ও দ্বিতীয় পত্র, ভূগোল প্রথম ও দ্বিতীয় পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম ও দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র, ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম ও দ্বিতীয় পত্র, উৎপাদন ব্যবস্থাপনা প্রথম ও দ্বিতীয় পত্র, ইসলাম শিক্ষা প্রথম ও দ্বিতীয় পত্র, শিশুর বিকাশ প্রথম ও দ্বিতীয় পত্র, খাদ্য ও পুষ্টি প্রথম ও দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম ও দ্বিতীয় পত্র, কৃষি শিক্ষা প্রথম ও দ্বিতীয় পত্র, মনোবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র, পরিসংখ্যান প্রথম ও দ্বিতীয় পত্র, মৃত্তিকাবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র, গার্হস্থ্যবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র, চারু ও কারুকলা প্রথম ও দ্বিতীয় পত্র, শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ প্রথম ও দ্বিতীয় পত্র, আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, সংস্কৃত প্রথম ও দ্বিতীয় পত্র, পালি প্রথম ও দ্বিতীয় পত্র, লঘুসংগীত প্রথম ও দ্বিতীয় পত্র, উচ্চাঙ্গসংগীত প্রথম ও দ্বিতীয় পত্র এবং প্রকৌশল অংকন ও ওয়ার্কশপ প্র্যাকটিস বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়েছে।

এর আগে গত ১২ জুন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। ১১ এপ্রিল সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

জেবি

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...