রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট সোমবার মধ্যরাত থেকে মাছ ধরা উন্মুক্ত হচ্ছে।

রাঙামাটি জেলা প্রশাসক ও হ্রদ ব্যবস্থাপনা কমিটির সচিব নাজমা আশারাফী বলেন, কাপ্তাই হ্রদে  মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

তিনি জানান, আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত কাপ্তাই হ্রদে মাছ আহরণ ও বাজারজাতকরণের অনুমতি প্রদান সংক্রান্ত কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির এক সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে বলা হয়, কাপ্তাই হ্রদে ৩ মাস ১৫ দিন মাছ আহরণ বন্ধ রাখার পর আগামী ১০ আগস্ট মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

জেলা প্রশাসক বলেন, চলতি মৌসুমে কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, বংশবৃদ্ধি ও উৎপাদনের লক্ষ্যে গত ২৫ এপ্রিল থেকে তিন মাসের জন্য মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ সময়ের মধ্যে সুষ্ঠুভাবে প্রজনন মৌসুম সম্পন্ন হওয়ায় ১০ আগস্ট মধ্যরাত থেকে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সচিব নাজমা আশরাফী বলেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) দায়িত্বশীল কর্তৃপক্ষ, ব্যবসায়ী সমিতি ও জেলেসহ সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে আগামী ১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। ১১ আগস্ট সকাল ৬টা থেকে হ্রদের মাছ আহরণ, পরিবহণ ও বিপণন করা যাবে।

কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটি উদ্যোগে আয়োজিত এ সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন, জেলা বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিম, জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, বিএফআরআই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হায়দার হোসেন, মৎস্য ব্যবসায়ী উদয়ন বড়ুয়া, মৎস্য ব্যবসায়ী মো. মাহফুজ, মৎস্য ব্যবসায়ী মো. আব্দুল শুক্কুরসহ অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...