রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রাঙ্গামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলায় আজ সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের কুমার সমিত রায় জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী ও রাঙ্গামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।

রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন চাকমা সার্কেল চীফ ব্যরিস্টার রাজা দেবাশীষ রায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার মো. একরামুল রাহাত পিএসসি, জেলা বন সংরক্ষক আব্দুর আউয়াল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ও বৃক্ষরোপণ উদযাপন কমিটির সদস্য সচিব এস এম সাজ্জাদ হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর যে কর্মসূচি চলমান রয়েছে তা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, দেশব্যাপী সমন্বয়ের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। বৃক্ষরোপণের পাশাপাশি তা সংরক্ষণ নিশ্চিত করতে হবে। পাহাড়ে যেসব এলাকায় গাছ নেই সেসব এলাকা চিহ্নিত করে নীতিমালা প্রণয়নের মাধ্যমে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আলোচনা সভার শুরুতে বন বিভাগের পক্ষ থেকে বন ও প্রকৃতি সংক্রান্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয় এবং অতিথিবৃন্দ অনুষ্ঠান স্থলে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন।

পরে অতিথিরা বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে অনুষ্ঠিত বৃক্ষেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এর আগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে কুমার সমিত রায় জিমনেসিয়াম পর্যন্ত একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...