মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

হাটহাজারীতে চা দোকান কর্মচারী কিশোরের আত্মহত্যা

হাসান চৌধুরী, প্রতিনিধি, ​হাটহাজারী, চট্টগ্রাম :
- Advertisement -
Single page 1st Paragraph

​চট্টগ্রামের হাটহাজারীতে রিপন (১৬) নামের এক চা দোকান কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ।
​সোমবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৯নং ওয়ার্ড মাহবুব মাস্টার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
​মারা যাওয়া কিশোর রিপন খাগড়াছড়ি জেলার মানিকছড়ির বাসিন্দা বলে জানা গেছে। তিনি ধলই ইউনিয়নের মনিয়াপুকুর পাড়ে একটি চায়ের দোকানে দীর্ঘদিন ধরে কাজ করতেন এবং ওই এলাকার মাহবুব মাস্টারের বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।
​প্রতিদিনের মতো দোকানের কাজ শেষে রাতে বাসায় ঘুমাতে গেলেও সোমবার সকালে তাকে ডাকতে গেলে দরজা বন্ধ পাওয়া যায়। এরপর দরজা ভেঙে রুমে প্রবেশ করে পাখা বা সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থা দেখতে পেয়ে আশপাশের লোকজনকে জানানো হয়।
​পরবর্তীতে ৯৯৯-এ কল করে মডেল থানার পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
​এ বিষয়ে ধলই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ জানান, সকালে মানুষের জমায়েত দেখে তিনি সেখানে গিয়ে চা দোকান কর্মচারী রিপনের আত্মহত্যার বিষয়টি দেখতে পান এবং মডেল থানা পুলিশকে জানান। হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, ঝুলন্ত লাশের সংবাদ পেয়ে পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করেছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন

এই বিভাগের সব খবর

পরিবর্তন শুরু করতে হবে ঘর থেকেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ চট্টগ্রাম গড়ে তুলতে হলে পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই।...

নগরে মাদক-কিশোর গ্যাং দমনে আরো কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

চট্টগ্রাম মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে সব ইউনিটকে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ডিপফেক, ভুয়া তথ্য (ডিসইনফরমেশন), মিথ্যাচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর...

সর্বশেষ

পরিবর্তন শুরু করতে হবে ঘর থেকেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পরিচ্ছন্ন,...

নগরে মাদক-কিশোর গ্যাং দমনে আরো কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

চট্টগ্রাম মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে চুরি, ছিনতাই,...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা হবে: মুক্তাদির

বাংলাদেশের অর্থনীতিতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির...

মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, কমেছে গ্যাসের সরবরাহ

মহেশখালীর এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে দৈনিক প্রায় ৪৫...

রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

জেলার রাজস্থলী উপজেলায় আজ পাহাড় ধস ও বন্যা উপদ্রুত...