বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

বন্যাকবলিত এলাকায় খাবার ও আর্থিক সহায়তা দিলেন দীপেন দেওয়ান এমপি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার বরকল উপজেলায় বন্যা কবলিত বিভিন্ন ক্ষতিগ্রস্ত  এলাকা পরিদর্শনসহ বন্যার্তদের মাঝে আর্থিক সহায়তা ও খাবার বিতরণ করেছেন রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।

আজ শনিবার সকালে দীপেন দেওয়ান জেলা এবং উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দদের নিয়ে জেলার বরকল উপজেলার ভূষনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাস, পিআইও মো. আব্দুল কাইউম খান, জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, কোষাধ্যক্ষ জসিম উদ্দীন, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন,

বরকল উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিক বেপারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম সওদাগর, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় দীপেন দেওয়ান বলেন, বর্তমান দুর্যোগকালীন সময়ে সরকার সর্বোচ্চ বরাদ্দ প্রদানসহ দুস্থ মানুষের পাশে দাড়িয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশের মত পার্বত্য এলাকার বিষয়েও প্রতিনিয়ত মনিটরিং করছেন। তিনি আশ্রয় কেন্দ্রে অবস্থানরত মানুষের উদ্দেশ্যে বলেন, আপনারা চিন্তা করবেন না, আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগ মোকাবেলা করবো এবং আপনাদের জন্য যা যা করণীয় সবকিছুই করা হবে।

পরে তিনি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

এই বিভাগের সব খবর

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা...

সর্বশেষ

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আজ থেকে একাদশ ও আলিম শ্রেণিতে...