রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

কাপ্তাইয়ে ৪শ’ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার কাপ্তাইয়ে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে উফসী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আজ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম।

এ সময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন,কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীবসহ কৃষি বিভাগের উপসহকারী কৃষি অফিসার এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

কৃষি উপকরণ বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বাসস’কে বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার বিনামূল্যে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করছে। তাই কৃষকদেরকে কৃষি উৎপাদন বাড়াতে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি বলেন বর্তমানে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এ ধারা ধরে রেখে মাঠ পর্যায়ে কৃষকদের কৃষি উৎপাদন বাড়াতে হবে এবং অব্যবহৃত ও পরিত্যক্ত কৃষি জমি উৎপাদনের আওতায় নিয়ে আসতে হবে।

এ সময় প্রত্যেক কৃষকের মাঝে ৫ কেজি করে উফসী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএসপি এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...