বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

চট্টগ্রামে ৫৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন সারাদেশের মতো চট্টগ্রাম বিভাগেও দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে চট্টগ্রাম বিভাগে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৫৪ লাখ ৭৮ হাজার ৫২৯ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বুধবার চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস সংলগ্ন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ে আয়োজিত বিভাগীয় ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়।

সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ৬-১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ আইইউ) এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল (২ লাখ আইইউ) খাওয়ানো হবে। কোনো শিশুই যেন এই কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ভিটামিন ‘এ’ শিশুর অপুষ্টি ও অন্ধত্ব প্রতিরোধ, স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিতকরণ এবং হাম ও ডায়রিয়াজনিত মৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মাহমুদা আক্তার। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন, আবু সালেহ মো. ফোরকান উদ্দিনসহ বিভিন্ন সরকারি ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

স্বাস্থ্য বিভাগ জানায়, ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভাগের ১১ জেলা ও দুই সিটি কর্পোরেশনের স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসূচি সফল করতে মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার, বাসস্ট্যান্ড ও নৌঘাটে ব্যাপক প্রচারণা চালানো হবে।

চট্টগ্রাম বিভাগে ৬-১১ মাস বয়সী ৬ লাখ ৭০ হাজার ৭৬৮ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৪৮ লাখ ৭ হাজার ৭৬১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সভায় জানানো হয়।

এই বিভাগের সব খবর

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল স্বাগতিক বাংলাদেশ। আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হেরেছে টাইগাররা। টস...

হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ভূমি প্রতিমন্ত্রী’র

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন,...

ডিসেম্বরের আগে জলাবদ্ধতাসহ চট্টগ্রামের ৩টি প্রকল্প সম্পন্ন হবে : সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের আগেই চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এবং কর্ণফুলী...

সর্বশেষ

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি...

হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ভূমি প্রতিমন্ত্রী’র

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা...

ডিসেম্বরের আগে জলাবদ্ধতাসহ চট্টগ্রামের ৩টি প্রকল্প সম্পন্ন হবে : সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন...

চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপন ও ইউরিয়া সার আমদানির অনুমোদন

চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল (সিইআইজেড) স্থাপন এবং...

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার...

অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ১৩২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয়ের জন্য অস্ট্রেলিয়াকে ১৩২...