সোমবার, ১০ আগস্ট ২০২৬

রাউজানে গুলিতে যুবদল নেতা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে গুলি করে যুবদল নেতা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা রুজু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় এই তথ্য নিশ্চিত করেছেন রাউজান থানার ওসি সাইফুল ইসলাম।

তিনি জানান, গতকাল সোমবার রাত ১২টার পর রাউজান থানায় ১১জনের নাম উল্লেখ করে আরও ৭/৮জনের নাম উল্লেখ করে হত্যা মামলা রুজু করেন নিহেতর ভাই এবং রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরী স্বপন।

জানা যায়, এজাহারে সিসিটিভিতে শনাক্ত করা ৫জন এবং সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা জাকের মিয়াসহ ১১জনের নাম উল্লেখ করা হয়েছে। এর আগে গত শনিবার দুপুর দেড়টায় রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারের আশরাফিয়া ফার্মেসি নামে একটি ওষুধের দোকানের সামনে প্রকাশ্যে গুলি করে মাথার খুলি উড়িয়ে হত্যা করা হয় রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরী (৪৫)কে। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের প্রয়াত আবদুল খালেকের ছেলে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, রাউজানে হত্যাকান্ডের ঘটনায় মামলা রুজু হয়েছে। সোমবার রাতে অর্থাৎ ১৬ জুন মামলা রুজু হয়। সকল আসামীকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার জাকের মিয়া এবং সিসিটিভি ক্যামেরায় শানাক্ত হওয়া ৫জনসহ ১১ জনের নাম উল্লেখ করে নিহতের ভাই বাদি হয়ে এজাহার দেওয়ার পর মামলা রেকর্ড হয়।

এই বিভাগের সব খবর

চমেকের সৌন্দর্যবর্ধনে এপিক হেলথ কেয়ারের দারুণ উদ্যোগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ঐতিহ্যবাহী বটতলার সৌন্দর্যবর্ধন, আধুনিকায়ন এবং সেবাগ্রহীতাদের জন্য আরও স্বস্তিদায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে উদ্যোগ নিয়েছে এপিক হেলথ কেয়ার লিমিটেড। এই উদ্যোগের আওতায়...

চট্টগ্রাম চেম্বারে হচ্ছে ৫৭ স্ট্যান্ডিং সাব-কমিটি, নাম জমার আহ্বান

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ৫৭টি স্ট্যান্ডিং সাব-কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। এসব সাব-কমিটির মাধ্যমে চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন সমস্যা, সংকট...

বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিকাল সোয়া ৪টায় চট্টগ্রামের ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর...

সর্বশেষ

চমেকের সৌন্দর্যবর্ধনে এপিক হেলথ কেয়ারের দারুণ উদ্যোগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ঐতিহ্যবাহী বটতলার সৌন্দর্যবর্ধন, আধুনিকায়ন এবং...

চট্টগ্রাম চেম্বারে হচ্ছে ৫৭ স্ট্যান্ডিং সাব-কমিটি, নাম জমার আহ্বান

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ৫৭টি...

বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন...

দেশের মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন : ইসি

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন,...

সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার

সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন হককে গ্রেফতার...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...