সোমবার, ২৭ জুলাই ২০২৬

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শো’র আয়োজন করবে সরকার। এ লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা’ বিষয়ক এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু এ কথা জানিয়েছেন।

তিনি জানান, সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধ ও অলাভজনক কারখানাগুলোর বর্তমান অবস্থা, সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

ডেপুটি প্রেস সেক্রেটারি আরও জানান, সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ কারখানাগুলো দ্রুত চালু এবং অলাভজনক কারখানাগুলো লাভজনক করার কার্যকর উপায় খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি এসব কারখানায় দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বন্ধ কারখানা চালু এবং অলাভজনক কারখানাগুলো লাভজনক করে তুলতে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ নেওয়া হচ্ছে।

সভায় বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতা ও বিভিন্ন আর্থিক অনুদানের পরিমাণ বৃদ্ধি করেছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাজেট...

চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিল, গ্রেপ্তার ১৩

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় মশাল মিছিলের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি ব্যানার ও ১০টি...

রাঙ্গামাটিতে হেডম্যান-কারবারী সম্মেলন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সেনাবাহিনীর কাপ্তাই জোনের উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় রাজস্থলী আর্মি ক্যাম্পে অনুষ্ঠিত হেডম্যান-কারবারী সম্মেলনে সভাপতিত্ব করেন...

সর্বশেষ

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর...

চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিল, গ্রেপ্তার ১৩

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় মশাল মিছিলের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত...

রাঙ্গামাটিতে হেডম্যান-কারবারী সম্মেলন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সেনাবাহিনীর কাপ্তাই জোনের উদ্যোগে হেডম্যান-কারবারী...

জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে আইন, বিচার...

পারিবারিক কলহ ও মানসিক ক্ষোভ থেকেই বাবা-মাকে হত্যা করে রিমন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নিজ মা-বাবাকে নির্মমভাবে...

বান্দরবানে বন্যা দুর্গতদের মধ্যে সহায়তা বিতরণ

জেলার সদর উপজেলায় আজ বন্যা দুর্গত ১৩৫টি পরিবারের মধ্যে...