সোমবার, ২৭ জুলাই ২০২৬

ফটিকছড়িতে ভূমিসংক্রান্ত জটিলতায় পরামর্শ ও সমাধান পাচ্ছেন সেবা প্রার্থীরা

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়িতে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিল বিষয়ে সরাসরি পরামর্শ ও সেবা পাচ্ছেন। তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলায় এ সেবা দিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার (১৯ মে) ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবন থেকে ভার্চুয়ালি দেশব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এর ধারাবাহিকতায় ফটিকছড়ি উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। তিনি বলেন, ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত নানা জটিলতা সম্পর্কে সরাসরি পরামর্শ ও সমাধান পাচ্ছেন। সরকারের লক্ষ্য হলো ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণভাবে ডিজিটাল, স্বচ্ছ ও জনবান্ধব করা। তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর সেবা চালুর ফলে ভূমি সংক্রান্ত দুর্নীতি ও ভোগান্তি অনেকাংশে কমেছে। এতে জনগণের সময় ও খরচ সাশ্রয় হচ্ছে এবং ঘরে বসেই অধিকাংশ ভূমিসেবা গ্রহণ করা সম্ভব হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, ফটিকছড়ি পৌর বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সারোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম ও মুহিবুল্লাহ বাহার। আরও বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা শহীদ ভূঁইয়া এবং সদর তহসিল কর্মকর্তা শাহজাহান সিরাজী।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা ভূমি অফিসের নাজির ফরহাদ হোসেন। মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, অনলাইন আবেদনসহ বিভিন্ন ভূমিসেবা বিষয়ে তথ্য ও সহায়তা প্রদান করা হচ্ছে। আয়োজকদের দাবি, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও আধুনিক ভূমিসেবা পৌঁছে দিতেই এ আয়োজন।

এই বিভাগের সব খবর

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট সোমবার মধ্যরাত থেকে মাছ ধরা উন্মুক্ত হচ্ছে। রাঙামাটি জেলা প্রশাসক ও হ্রদ ব্যবস্থাপনা কমিটির সচিব নাজমা...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক শুরু করেছেন অভিনব প্রতিবাদ। চার দশক আগের জনপ্রিয় গান ‘শ্রাবণের...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত...

সর্বশেষ

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন...

সীতাকুণ্ডে মাইক্রোবাস চাপায় গুরুতর আহত যুবকের মৃত্যু

সীতাকুণ্ডের ফৌজদারহাটের জলিল গেট এলাকায় বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের...

কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা

জেলার কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয়...

বিরতির পর আজ থেকে ফের চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

ভারী বৃষ্টি, বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত থাকা...