বুধবার, ১৩ মে ২০২৬

লামায় পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে উদ্যোক্তা-চাষীদের দক্ষতা বৃদ্ধি ও রপ্তানি সক্ষমতা উন্নয়নে দিনব্যাপী রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রশিক্ষণ

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

পাহাড়ি কৃষিপন্য রপ্তানিতে উদ্যোক্তা-চাষীদের দক্ষতা বৃদ্ধি ও রপ্তানি সক্ষমতা উন্নয়নে বান্দরবান জেলার লামা উপজেলায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ‘এক জেলা, এক পণ্য’ কর্মসূচির আওতায় শনিবার (৯ মে) দুপুরে উপজেলার সরই ইউনিয়নের ক্যায়াজুপাড়াস্থ মেরিডিয়ান এগ্রো সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ প্রধান অতিথি ছিলেন। মেরিডিয়ান এগ্রো ইন্ড্রাস্টিজের চেয়ারম্যান কোহিনূর কামাল’র সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক বেবী রানী কর্মকার, পরিচালক কুমকুম সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন ও সহকারি কমিশনার (ভুমি) সুবল চাকমা প্রমুখ।
এতে আধুনিক কৃষিপন্য চাষ পদ্ধতি ও বাগান ব্যবস্থাপনা, ফল সংগ্রহ, গ্রেডিং, হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিচালনা ও প্যাকেজিং পদ্ধতির ওপর বিস্তারিত ধারণা দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা। এ সময় বাংলাদেশ রাবার বাগান মালিক সমিতির সভাপতি কামাল উদ্দিন ও মেরিডিয়ান এগ্রোর সিনিয়র ম্যানেজার মোহাম্মদ কলিম উদ্দিন রপ্তানি প্রক্রিয়া ও আন্তর্জাতিক মানদন্ড, বাজারজাতকরণ, ক্রেতার উৎস্য ও রপ্তানি বাজার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। উপজোলার বিভিন্ন ইউনিয়নের বাগান উদ্যোক্তা, রপ্তানিকারক এবং কৃষকগণ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
প্রশিক্ষণের প্রধান অতিথি মোহাম্মদ হাসান আরিফ বলেন-বান্দরবান জেলায় আম, আনারস, কমলা, কলা, কফি, কাঁঠাল, কাজুবাদাম, ড্রাগনফ্রুট ও পেঁপেসহ বিভিন্ন পাহাড়ী কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য চাহিদা রয়েছে। বর্তমানে বাংলাদেশ হতে এসব পণ্য মধ্যপ্রাচ্য, ইউরোপ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে এবং ভবিষ্যতে রপ্তানি সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, তাজা ফলের পাশাপাশি শুকনো ফল, ফলের চিপস ও প্রক্রিয়াজাত ফলজাত পণ্যের আন্তর্জাতিক চাহিদাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
‎তিনি আরো বলেন, আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য উৎপাদন, গ্রেডিং, প্যাকেজিং, হট ওয়াটার ট্রিটমেন্ট এবং পোস্ট-হারভেস্ট ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তা ও চাষীগণ আধুনিক কৃষি ব্যবস্থাপনা ও রপ্তানি প্রক্রিয়া সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করবেন, যা ভবিষ্যতে রপ্তানি বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বিভাগের সব খবর

চলতি মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর শঙ্কা

চলতি মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ...

বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স...

চট্টগ্রাম লায়ন্স আই হাসপাতালে আন্তর্জাতিক নার্সেস দিবস পালন

চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট ও হাসপাতালে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে প্রতি বছর বিশ্বব্যাপী...

সর্বশেষ

চলতি মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর শঙ্কা

চলতি মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ...

বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও বীর...

চট্টগ্রাম লায়ন্স আই হাসপাতালে আন্তর্জাতিক নার্সেস দিবস পালন

চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট ও হাসপাতালে আন্তর্জাতিক নার্সেস দিবস...

চট্টগ্রাম বন্দর পরিদর্শনে নেদারল্যান্ডসের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বন্দর ও সামুদ্রিক খাতে সহযোগিতা...

আন্দোলন-সংগ্রামের ছবি অপরাধের লাইসেন্স হতে পারে না : পার্বত্য প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল...

চট্টগ্রাম নগরে লক্ষ্যমাত্রার ৯৪ শতাংশ শিশু হামের টিকা পেয়েছে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...