শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের গভর্নিং বডির সভা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ২০২৫–২০২৬ মেয়াদের পঞ্চম গভর্নিং বডির সভা গতকাল নগরীর জাকির হোসেন রোডস্থ সিএলএফ কমপ্লেক্সের লায়ন তাহের উদ্দিন মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান পিডিজি লায়ন নাসির উদ্দিন চৌধুরী।

সভার শুরুতে উপস্থিত গভর্নিং বডির সদস্যবৃন্দকে বিভিন্ন লায়ন্স ক্লাব কর্তৃক আয়োজিত চক্ষু শিবির, চক্ষু শিবিরে আগত রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান, চোখের যত্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং ক্যাম্প থেকে আগত রোগীদের সেবা সংক্রান্ত তথ্যসমৃদ্ধ একটি প্রামাণ্যচিত্র হাসপাতালের পক্ষ থেকে প্রদর্শন করা হয়। উক্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে সদস্যবৃন্দ প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং হাসপাতালের সেবার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি সেবার মান উন্নয়নে আরও দক্ষ জনবল নিয়োগের প্রস্তাব উপস্থাপন করা হয়। এছাড়া ক্যাম্প থেকে আগত ছানিপড়া রোগীদের জেকো ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় বিনামূল্যে অপারেশন কার্যক্রম চলমান থাকলেও অন্যান্য অসহায় ও দুস্থ চক্ষু রোগীদের জন্যও বিনামূল্যে অপারেশন সেবা সমপ্রসারণে পৃথক ফান্ড গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। সভায় ফাউন্ডেশনের চেয়ারম্যান পিডিজি লায়ন নাসির উদ্দিন চৌধুরী ও সেক্রেটারি লায়ন দেবাশীষ দত্ত বলেন, ক্রমবর্ধমান রোগীর চাপ এবং বিদ্যমান অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে আউটডোর, ইনডোর, ডায়াগনস্টিক ও অপারেশন সুবিধা পর্যাপ্ত না থাকায় সেবার গুণগত মান বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। বর্তমান চাহিদা বিবেচনায় লায়ন্স চক্ষু হাসপাতালের জন্য একটি ৮ তলা ভবন নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য হয়ে উঠেছে। এ প্রেক্ষিতে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন উক্ত ভবন নির্মাণে উদ্যোগ গ্রহণ করেছে। প্রস্তাবিত ভবনটি নির্মিত হলে আধুনিক চিকিৎসা কক্ষ, উন্নত ডায়াগনস্টিক সুবিধা, প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম এবং চিকিৎসক ও রোগী আবাসনের সুযোগ বৃদ্ধি পাবে। পাশাপাশি আউটরিচ ক্যাম্প ও গ্রামীণ স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও সমপ্রসারিত হবে, যার ফলে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে উন্নত চক্ষু চিকিৎসা সহজলভ্য হবে এবং প্রতিরোধযোগ্য অন্ধত্ব হ্রাসে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। এ প্রেক্ষিতে ভবন নির্মাণে লায়ন্স নেতৃবৃন্দ ও সমাজের বিত্তবানদের আর্থিক সহযোগিতা কামনা করা হয়। উপস্থিত লায়ন নেতৃবৃন্দ হাসপাতালকে আধুনিক ও মানসম্মত প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে প্রস্তাবিত ভবন নির্মাণসহ সকল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এ লক্ষ্যে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়।

সভায় প্রাক্তন জেলা গভর্নরবৃন্দের মধ্যে ফাউন্ডেশনের প্রাক্তন ভাইস–চেয়ারম্যান লায়ন আলহাজ্ব রফিক আহমেদ, লায়ন এস. এম. সামশুদ্দিন, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মোঃ মোস্তাক হোসাইন, ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান পিডিজি লায়ন নাসির উদ্দিন চৌধুরী, ভাইস–চেয়ারম্যান পিডিজি লায়ন কামরুন মালেক, সেক্রেটারী লায়ন ডা. দেবাশীষ দত্ত, ট্রেজারার লায়ন এস. জোহা চৌধুরী, এসোসিয়েট সেক্রেটারি লায়ন এস.এম. আশরাফুল আলম আরজু, হাসপাতালের পরিচালক ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন, ডেপুটি ডিরেক্টর ডা. শাবানা সুলতানা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিসেস ইনসাফি হান্নানসহ গভর্নিং বডির প্রায় দুই–তৃতীয়াংশ সদস্য উপস্থিত ছিলেন।

সভায় সদ্য প্রয়াত লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশীর সদস্য লায়ন ইঞ্জিনিয়ার খোরশেদ আলম চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর রূহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

এই বিভাগের সব খবর

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রযুক্তির...

সর্বশেষ

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...