মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রাউজানে কৃষি ব্যাংকের পথেরহাট শাখায় রেমিট্যান্স যোদ্ধা সম্মাননা ও এটিএম বুথ উদ্বোধন

 রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

রাউজানে বাংলাদেশ কৃষি ব্যাংকের পথেরহাট শাখায় ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণের লক্ষ্যে গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভা এবং একটি এটিএম বুথের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় শাখার সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পথেরহাট শাখার ব্যবস্থাপক শান্তা পাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম (পূর্ব) আঞ্চলিক কার্যালয়ের মুখ্য ব্যবস্থাপক মো. আবু রায়হান এবং পথেরহাট শাখার প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপক এম. এ. মালেক।

ব্যাংক কর্মকর্তা শান্তা রায়ের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকটির পাহাড়তলী শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন, পোমরা শাখার ব্যবস্থাপক শাহেদ বিন শরীফ, সমাজ হিতৈষী জাফর আহমেদ। সভায় ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং গ্রাহকসেবা উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রবাসী আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। সভা শেষে শাহ আমানত মার্কেটে স্থাপিত ব্যাংকের নতুন এটিএম বুথ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়, যা স্থানীয় গ্রাহকদের জন্য ২৪ ঘণ্টা নগদ অর্থ উত্তোলনসহ আধুনিক ব্যাংকিং সুবিধা নিশ্চিত করবে।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...