বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

কাপ্তাইয়ে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাঙামাটি জেলার কাপ্তাইয়ে আহত অবস্থায় বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম কলা বাগান এলাকায় আহত অবস্থায় একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়।

ওয়াইল্ডলাইফ স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ-এর রেস্কিউয়ার টিমের সদস্য ও উপজেলার কলা বাগান এলাকার স্থানীয় যুবক ইমরান হোসেন ইমন প্রাণীটিকে আহত অবস্থায় উদ্ধার করে বন বিভাগকে খবর দেন। পরে কাপ্তাই বন বিভাগের কাপ্তাই রেঞ্জের সদস্যরা বুধবার রাত সাড়ে ১০টার দিকে এসে প্রাণীটিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর ইকো পার্কে কর্তব্যরত বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।

ইমরান হোসেন ইমন বলেন, বুধবার রাত সাড়ে ৯টার দিকে কলাবাগান এলাকায় লজ্জাবতী বানরটিকে বৈদ্যুতিক তারে আহত অবস্থায় দেখতে পাই। সেখান থেকে লজ্জাবতী বানরটিকে উদ্ধার করি। পরে বন বিভাগকে খবর দিলে তারা এসে আহত অবস্থায় প্রাণীটিকে নিয়ে যান।

বন বিভাগের কাপ্তাই রেঞ্জের অফিস সহকারী ওসমান গনি বলেন, কাপ্তাই উপজেলার কলাবাগান এলাকার বাসিন্দা ইমরান হোসেন ইমন এর কাছ থেকে আমরা বনবিভাগের একটি টিম বুধবার রাতে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে আসি। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর ইকো পার্কে গিয়ে গতরাতেই বন বিভাগের কর্মকর্তাদের কাছে বানরটি হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, বিরল প্রজাতির লজ্জাবতী বানরটি বেঙ্গল স্লো লরিস প্রজাতির। সমগ্র রাঙামাটি জেলায় হাতে গোনা ৪ থেকে ৫টি এই প্রজাতির বানর আছে। এটি মূলত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বনাঞ্চলে দেখা যায়।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

সর্বশেষ

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...