শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

রংপুরের সচেতনতামূলক চিকিৎসা ক্যাম্প

অসংক্রামক রোগ প্রতিরোধে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার,

রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন
- Advertisement -
Single page 1st Paragraph

রংপুরে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে একদিনব্যাপী বিনামূল্যের চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল ২০২৬ তারিখে ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল (আইজিএস) প্রাঙ্গণে আয়োজিত এই উদ্যোগের মূল উদ্যোক্তা ছিল হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর। পুরো আয়োজনটি ছিল সুসংগঠিত ও সেবামুখী, যার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যসচেতনতা ছড়িয়ে দেওয়ার একটি আন্তরিক প্রয়াস লক্ষ করা যায়। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে মোট ২০৫ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ১৪০ জনের কোনো জটিল রোগ শনাক্ত না হলেও ৩৬ জন উচ্চ রক্তচাপ (HTN), ১৭ জন ডায়াবেটিস (DM) এবং ১২ জন উভয় সমস্যায় আক্রান্ত বলে নির্ণীত হন। সেবা গ্রহণকারীদের মধ্যে নারীর অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য—১৪৭ জন নারী এবং ৫৮ জন পুরুষ এই ক্যাম্পে চিকিৎসা নেন।

পেশাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গৃহিণীরাই ছিলেন সংখ্যাগরিষ্ঠ (১৫৬ জন)। এছাড়া ১৮ জন ব্যবসায়ী, ১৯ জন চাকরিজীবী, ৭ জন অবসরপ্রাপ্ত ব্যক্তি, ৩ জন কৃষক এবং ২ জন চালক সেবা গ্রহণ করেন। বয়সভিত্তিক পরিসংখ্যানে ৩০-৩৯ বছর বয়সী অংশগ্রহণকারী সবচেয়ে বেশি (৮২ জন)। এছাড়া ২০-২৯ বছর বয়সী ৪৬ জন, ৪০-৪৯ বছর বয়সী ৩৬ জন, ৫০-৫৯ বছর বয়সী ১৬ জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ২৫ জন এই স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের অধ্যক্ষ জনাব ইয়াসিন নূর হোসেন । পাশাপাশি উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত থেকে আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলেন। ক্যাম্পটির শুভ উদ্বোধন করেন হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

এ সময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের মানবসম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান হিরন এবং জনসংযোগ কর্মকর্তা আবু নাসের সিদ্দিক তুহিন , শরিফুল ইসলামসহ অন্যান্য বক্তারা। তারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। চিকিৎসক, নার্স সহ মোট ৩২ জন সেবা প্রদান কার্যক্রমে অংশ নেন।

আয়োজকদের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং সুস্থ সমাজ গঠনে তাদের এই প্রচেষ্টা আরও বিস্তৃত পরিসরে পরিচালিত হবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করা হয়।

এই বিভাগের সব খবর

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। প্রধানমন্ত্রী তারেক রহমান...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর দিয়ে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। আজ বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত ৩৮তম...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

সর্বশেষ

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...