মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

রাউজানে এসএসসি পরীক্ষা উপলক্ষে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 গাজী জয়নাল আবেদীন, রাউজান
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজান উপজেলায় আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে রাউজান-২ কেন্দ্র নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জানে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রের আওতাধীন ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন। সভায় আসন্ন পরীক্ষার সার্বিক প্রস্তুতি, কেন্দ্রের পরিবেশ, শৃঙ্খলা রক্ষা এবং পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় কেন্দ্রের পারিপার্শ্বিক অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষার সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় করণীয় বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

আলোচনা শেষে উপস্থিত শিক্ষকবৃন্দ কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। কেন্দ্র সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় রাউজান-২ কেন্দ্রের অধীনে ২২টি কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ১৬টি বিদ্যালয়ের মোট ১,১৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হয়ে ২০ মে পর্যন্ত লিখিত পরীক্ষা চলবে। পরবর্তীতে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত কেন্দ্রসমূহে পরীক্ষা গ্রহণ করা হবে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বাংলাদেশে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামোর উন্নয়নে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। আজ...

রাঙ্গামাটিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

জেলায় আজ জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালনা ও...

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: ৬.৩ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা

বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো ও আইসিটি খাতে ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন (৬.৩ বিলিয়ন মার্কিন ডলার) বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের...

সর্বশেষ

বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বাংলাদেশে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক...

রাঙ্গামাটিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

জেলায় আজ জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া...

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: ৬.৩ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা

বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো ও আইসিটি খাতে ১ ট্রিলিয়ন জাপানি...

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে...

ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড়...

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি...