মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সাংবাদিকদের উন্নয়নে সরকার সচেষ্ট -এরশাদ উল্লাহ এমপি

নিজস্ব প্রতিবেদকঃ
- Advertisement -
Single page 1st Paragraph

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুণর্মিলনী-প্রীতি সন্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। গত ১৭ এপ্রিল বর্ণাঢ্য আয়োজনে উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক সভা প্রেস ক্লাবের সভাপতি মো: সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম -৮ আসনের সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহ। প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী হাসান ফারুক।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, সাবেক সদস্য সচিব, ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোস্তাক আহমেদ খান, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আজগর, জেলার সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, চট্টগ্রাম মহানগর দুদকের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম, উপজেলার সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী, বিএনপি নেতা নুরুল করিম নুরু, পৌরসভা বিএনপি সাবেক আহবায়ক শহিদুল্লাহ চৌধুরী, জেলা যুবদলের সহসভাপতি শফিকুল ইসলাম শাহীন, সহ সাধারণ সম্পাদক ও নবগঠিত বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব হাজি আবু আকতার। বোয়ালখালী খালেদা জিয়া স্মৃতি ফাউন্ডেশন আহবায়ক এস এম ফরিদ, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন জনি, কাস্তুরী হোটেল পরিচালক ও বিএনপি নেতা মোঃ লোকমান, মোঃ কামাল উদ্দিন, এডভোকেট মোঃ এসকান্দর, এডভোকেট সামশুদ্দিন চৌধুরী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তা হাসান চৌধুরী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মহসিন খোকন, শাকপুরা চৌমুহনী ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মতিউর রহমান রাসেল। উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক স্বপন কুমার শীল, ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ হাসান চৌধুরী, মাহমুদুল হক মেম্বার বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি লোকমান চৌধুরী।

এ অনুষ্ঠানে প্রেস ক্লাব নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি -এডভোকেট সেলিম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অধীর বড়ুয়ার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্তী, সাইফুদ্দিন খালেদ, দপ্তর সম্পাদক এস এম নাঈম উদ্দিন। প্রেস ক্লাবের সিনিয়র সদস্য হিমাদ্রী রাহা, এমরান চৌধুরী, শাহালম বাবলু, মো: খোরশেদ আলম, তৌহিদুর রহমান, এম মনির চৌধুরী রানা, খোরশেদুল আলম, এম আর তাওহীদ, আব্দুল মতিন চৌধুরী রিপন, শাহেদ হোসেন ছোটন, সবুজ অরণ্য, ফজলুল রহমান সম্রাট, তাজুল ইসলাম, বিপ্লব দাস প্রমুখ। সভায় প্রধান অতিথি আলহাজ্ব এরশাদ উল্লাহ এমপি বলেন- সাংবাদিকরা সমাজের দর্পন, তাদের বাদ দিয়ে কখনো রাস্ট্র ব্যবস্থাপনা ও উন্নয়ন সম্ভব নয়। তাই সাংবাদিক-প্রশাসন-রাজনীতি ও রাষ্ট্রযন্ত্র সব সময় এক এবং অভিন্ন। এসব মাথায় রেখে সরকার দেশ উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা মাথায় রেখে কাজ করছেন। এসময় তিনি সংবাদপত্র ও সাংবাদিকতার মান ধরে রাখতে সব সময় বস্তুনিষ্ঠ – স্বচ্ছ – তথ্য সমৃদ্ধ নিউজ করার জন্য সাংবাদিকদের প্রতি আকুল আহবান জানান। এ উপলক্ষে মনোজ্ঞ ব্যান্ডশো- সংগীত ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে র‍্যাফেল ড্র ও প্রীতিভোজের ব্যবস্থা করা হয়।

এই বিভাগের সব খবর

বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বাংলাদেশে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামোর উন্নয়নে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। আজ...

রাঙ্গামাটিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

জেলায় আজ জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালনা ও...

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: ৬.৩ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা

বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো ও আইসিটি খাতে ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন (৬.৩ বিলিয়ন মার্কিন ডলার) বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের...

সর্বশেষ

বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বাংলাদেশে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক...

রাঙ্গামাটিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

জেলায় আজ জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া...

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: ৬.৩ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা

বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো ও আইসিটি খাতে ১ ট্রিলিয়ন জাপানি...

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে...

ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড়...

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি...