শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

নতুন কমিটি গঠন

চবি প্রাক্তন ছাত্র- ছাত্রী সমিতি ৮২’র সাধারণ সভা সম্পন্ন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র – ছাত্রী সমিতি ৮২ ( ১৪তম ব্যাচ) এর বার্ষিক সাধারণ সভা শবিার (১১ জুন) বিকেলে নগরীর মোটেল সৈকতস্থ সাঙ্গু ব্যাংকুইট হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যক্ষ মীর কফিল উদ্দীন। সমিতির সাধারণ সম্পাদক শাহীন সুলতানা কাজলের পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, হুমায়ুন কবির চৌধুরী কাঞ্চন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, সাইফুদ্দীন আহমদ সাকী।
আয় ব্যয় রিপোর্ট পেশ করেন সমিতির অর্থ সম্পাদক অধ্যাপক ফরমুজুল হক। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক শাহীন সুলতানা কাজল। সভার ২য় পর্যায়ে সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে প্রফেসর ফরজুমুল হক ফারুককে সভাপতি, মোঃ মুছাকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি শওকত নেওয়াজ, জাফর সাদেক চৌধুরী, যুগ্ন সম্পাদক শীলব্রত বড়ুয়া, অর্থ সম্পাদক মোঃ লোকমান,দপ্তর সম্পাদক মোঃ ইউছুফ,সমাজকল্যাণ সম্পাদক রোকেয়া আকতার ডলি, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক দিলওয়ার চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তিলক বরণ দে,আপ্যায়ন সম্পাদক গাজী ফখরুদ্দীন রাজু, আইন বিষয়ক সম্পাদক নুর নাহার বেগম কুমকুম, মহিলা সম্পাদিকা নাছিমা আকতার চৌধুরী, কার্যনির্বাহী সদস্য রাশেদ মনোয়ার, হুমায়ুন কবির কাঞ্চন, অধ্যক্ষ মীর কফিল উদ্দীন, মোঃ শাহ আলম, সাইফুদ্দীন আহমদ সাকী, শাহীন সুলতানা কাজল, নিজাম উদ্দীন আহমদ, এম. আখতারুল আলম, ইউনুস চৌধুরী, মাহবুবুল হক, ফখরুল আলম, নাসরিন আকতার মুক্তা, হাসনা হেনা বেগম মায়া, মিজানুর রহমান,মাহবুব চৌধুরী,ফরিদা ইয়াসমিন পান্না,আবু তৈয়ব মোঃ জাহেদ, সৈয়দ আকতার হোসেন সেলিম প্রমুখ। সভায় বক্তারা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অতীতের ধারাবাহিকতায় কাজ করে চলেছে। বন্ধুত্বের বন্ধনে এ সংগঠন সবসময় চবিয়ানদের পাশে থেকে কাজ করে চলেছে। করোনাকালীন সংকটে ৮২ সমিতির নেতৃবৃন্দ দুঃস্হ মানুষের পাশে ছিলেন। সমিতির সদস্যদের যে কোন সুখে দুঃখে সমিতির নেতৃবৃন্দ পাশে থাকার চেষ্ঠা করেছেন। এছাড়া সমিতি বিগত দিনে ইফতার মাহফিল প্রয়াতদের স্মরণে দোয়া মাহফিল, বিভিন্ন সামাজিক কর্মকান্ড বাস্তবায়ন করেছে। সভার শুরুতে করোনায় আক্রান্ত সমিতির প্রয়াত নেতৃবৃন্দ ও সীতাকুন্ডে অগ্নিদুর্ঘটনায় নিহত সকলের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

 

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...